Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ কক্সবাজারে ব্র্যাক প্লিজ প্রকল্পের প্লাস্টিক আপসাইক্লিং মেলা অনুষ্ঠিত
বিভাগীয় সংবাদ

কক্সবাজারে ব্র্যাক প্লিজ প্রকল্পের প্লাস্টিক আপসাইক্লিং মেলা অনুষ্ঠিত

By Hasan MajorDec 17, 2024, 7:02 PM Asia/Dhaka2 Mins Read

জুমবাংলা ডেস্ক : প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে উদ্ভাবন, সচেতনতা সৃষ্টি এবং সম্মিলিত উদ্যোগকে উৎসাহিত করতে কক্সবজারের সুগন্ধা পয়েন্টে অনুষ্ঠিত হলো প্লাস্টিক আপসাইক্লিং মেলা।

Advertisement

ব্র্যাকের প্লিজ প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত “ওয়েস্ট টু ওয়ান্ডার” শীর্ষক এই আয়োজনটি সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। প্লাস্টিক বর্জ্য নিয়ে সচেতনতামূলক এই আয়োজন স্থানীয় জনগণ ও পর্যটকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

কক্সবাজার পৌরসভার ৭০ জন তরুণ অংশগ্রহণকারী, যার মধ্যে ২৭ জন নারী এবং ৪৩ জন পুরুষ, তাদের উদ্ভাবনী দক্ষতায় ফেলে দেয়া প্লাস্টিক দিয়ে তৈরি করেন দারুণ সব পণ্য। ব্র্যাক ইয়ুথ প্ল্যাটফর্মের “আমরা নতুন নেটওয়ার্ক”-এর তরুণ চেঞ্জমেকাররা প্লাস্টিক আপসাইক্লিংয়ের সম্ভাবনা তুলে ধরেন।

এ সময় তারা প্লাস্টিক বর্জ্য নিয়ে সচেতনতা সৃষ্টির জন্য স্থানীয় জনসাধরণকে উদ্বুদ্ধ করেন।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্, একই সংস্থার আরবান ডেভলপমেন্ট প্রোগ্রাম (ইউডিপি) এর হেড ইমামুল আজম শাহী, কক্সবাজার পৌরসভার প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, একই পৌরসভার সোশ্যাল ডেভলপমেন্ট অফিসার শামীম আকতার ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

অতিথিরা টেকসই উন্নয়নে যুবসমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং বৈশ্বিক প্লাস্টিক সংকট মোকাবিলায় তাদের অপার সম্ভাবনা নিয়ে কথা বলেন। মেলায় ১৫টি স্টলে ফেলে দেয়া প্লাস্টিক দিয়ে তৈরি পণ্য প্রদর্শিত হয়।

একটি বিশেষ আকর্ষণ ছিল থিয়েটার ফর ডেভেলপমেন্ট-এর পট-গান, যা দর্শকদের প্লাস্টিক বর্জ্যের চ্যালেঞ্জ মোকাবিলা এবং প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতন হওয়ার জন্য সকলকে অনুপ্রাণিত করে।

ব্র্যাকের ‘প্লাস্টিক ফ্রি রিভারস অ্যান্ড সিজ ফর সাউথ এশিয়া (PLEASE-প্লিজ)’ প্রকল্পটি সাউথ এশিয়া কোঅপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রাম (এসএসিইপি), বিশ্বব্যাংক এবং ইউনাইটেড নেশনস অফিস অর প্রজেক্ট সার্ভিসেজ (ইউএনওপিএস) এর সহায়তায় পরিচালিত হচ্ছে। প্লিজ প্রকল্পের লক্ষ্য হচ্ছে কক্সবাজারে বিভিন্ন সেক্টরের সমন্বয়ে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় একটি কার্যকর প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করা।

প্রকল্পটি কক্সবাজার পৌরসভায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় বিভিন্ন সেক্টরের অংশগ্রহণে একটি কার্যকর সমাধানের লক্ষ্যে কাজ করছে।

গ্রামীণফোনে নিরবচ্ছিন্নভাবে অনলাইন ভিডিও দেখার সুযোগ

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
শিশু

সাড়ে ছয় বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ

May 24, 2026, 4:14 PM Asia/Dhaka
কক্সবাজার আদালত

কক্সবাজার আদালতে অতর্কিত গুলি, আহত দুই, হেফাজতে চার

May 24, 2026, 4:10 PM Asia/Dhaka
বিএনপি সমর্থক

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিএনপি সমর্থকদের ঘরবাড়িতে হামলা, লুট

May 24, 2026, 4:07 PM Asia/Dhaka
Latest News
শিশু

সাড়ে ছয় বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ

কক্সবাজার আদালত

কক্সবাজার আদালতে অতর্কিত গুলি, আহত দুই, হেফাজতে চার

বিএনপি সমর্থক

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিএনপি সমর্থকদের ঘরবাড়িতে হামলা, লুট

আওয়ামী লীগ নেতার মেয়ে

ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি

শিশু

রিকশা চালকের দূরদর্শিতায় ধর্ষণ থেকে রক্ষা পেল শিশু

কিশোরী সাফওয়ানা সিদ্দিক রেয়ান

‘সারা বাংলাদেশ লিখে দিলেও এত খুশি হতাম না’

জুমার বয়ানের সময় মসজিদের ইমামের ওপর যুবদল নেতার হামলার অভিযোগ

Cow

কালু-ধলু বিক্রি হবে ২৫ লাখে, কিনলে সঙ্গে ছাগল ফ্রি

mayor-shahadat

৩ শিশু ধর্ষণ : দ্রুত বিচার ও ডে-কেয়ার সেন্টার চালুর দাবি চসিক মেয়রের

Jubok

শিশু ধর্ষণ: গণপিটুনির পর আইসিইউতে অভিযুক্ত

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp