Advertisement
জুমবাংলা ডেস্ক : কক্সবাজার সদর মডেল থানায় তিন ইন্সপেক্টরের রদবদল হয়েছে। নতুন ওসি হিসেবে নিযুক্ত হয়েছেন বর্তমান পরিদর্শক (তদন্ত) খায়রুজ্জামান। একই সঙ্গে পদোন্নতি পেয়ে পরিদর্শক (অপারেশন) থেকে পরিদর্শক (তদন্ত) হয়েছেন মাসুম খান।

অন্যদিকে নতুন পরিদর্শক (অপারেশন) হিসেবে নিযুক্ত হয়েছেন কক্সবাজার ডিবির ইন্সপেক্টর মিজানুর রহমান।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

কক্সবাজার জেলা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে পুলিশের এক আদেশে কক্সবাজার মডেল থানার তিন ওসির পদ রদবদল করা হয়।

সম্প্রতি কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া এলাকার ইয়াবা ব্যবসায়ী নবী হোসেনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে জনতা। পরে থানা পুলিশ তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাজতে রাখে। একপর্যায়ে তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে থানাহাজত থেকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানার ওসি সৈয়দ আবু মুহাম্মদ শাহজাহান কবিরকে প্রত্যাহার করে সিলেট বিভাগে সংযুক্ত করা হয়। পরে পরিদর্শক (তদন্ত) খায়রুজ্জামানকে চলতি দায়িত্ব দেয়া হয়। একপর্যায়ে সোমবার দুপুরে জেলা পুলিশের এক আদেশে পরিদর্শক (তদন্ত) খায়রুজ্জামানকে ওসি হিসেবে নিযুক্ত করা হয়।

জানা গেছে, নতুন ওসি খায়রুজ্জামান এর আগে বেশ কিছুদিন কক্সবাজার সদর থানাধীন ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। পরে কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে নিযুক্ত হন। এরপর সম্প্রতি ওসি শাহজাহান কবিরকে প্রত্যাহারের পর তাকে চলতি দায়িত্ব দেয়া হয়। পরে সোমবার পদোন্নতি পেয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি হিসেবে নিযুক্ত হন তিনি।

এদিকে নবনিযুক্ত পরিদর্শক (তদন্ত) মাসুম খান কক্সবাজার জেলায় প্রথমে জেলা ডিবি পুলিশে বেশ কিছুদিন এসআই হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সেখান থেকে পরিদর্শকে পদোন্নতি পেয়ে কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) নিযুক্ত হন। বর্তমান পরিদর্শক (তদন্ত) খায়রুজ্জামান পূর্ণ ওসি হলে তার স্থলাভিষিক্ত হন মাসুম খান।

অন্যদিকে নবনিযুক্ত পরিদর্শক (অপারেশন) বেশ কিছুদিন রামু থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখান থেকে বদলি হয়ে জেলা গোয়েন্দা পুলিশে (ডিবি) পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন। সেখান থেকেই তাকে এবার সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) হিসেবে পদায়ন করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.