Advertisement

জুমবাংলা ডেস্ক : কক্সবাজার সমুদ্র সৈকতে হয়রানির শিকার হয়েছেন এক নবদম্পতি। এমনই অভিযোগ পাওয়া গেছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি এমন অভিজ্ঞতার কথা লিখে জানিয়েছেন কক্সবাজার বেড়াতে যাওয়া একটি ফেসবুক গ্রুপে।

জাকারিয়া নামের ওই ব্যক্তি লিখেছেন, স্ব-স্ত্রীক গিয়েছি কক্সবাজার, যখনই বিচে নেমেছি এক দল লোক ডুব দিয়ে এসে আমার স্ত্রীর শরীর স্পর্শ করে। তাকে বললাম ভাই ডিস্টার্ব করতেছেন কেন? দেখলাম তারা ১০/১২ জন একসাথে দৌড়ে এসে আমাকে মারবে এই অবস্থা। তাই কি আর করার ঐদিনই উঠে হোটেলে এসে কাপড় চেঞ্জ করে সোজা ঢাকায় চলে আসছি।

তিনি যুগল পর্যটকদের সতর্ক করে বলেন, ‘আপনারা যারা কাপল যাবেন একটু সতর্ক থাকবেন। লাল গেঞ্জি অথবা সাদা গেঞ্জি পরা একদল লোক বিচে থাকবে, তাদের থেকে সাবধান। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আর লাভ নাই। পুরো আনন্দ ভ্রমণ টা ই নষ্ট করে দিয়েছে জানোয়ারের বাচ্চাগুলা।’

এমন ঘটনার সত্যতা সম্পর্কে জানাচ্ছেন আরো অনেকেই।

এমন ঘটনা পূর্বেও হয়েরছে উল্লেখ করে মাফুজ নামের একজন মন্তব্য করেছেন, ‘আপনার উচিৎ ছিল টুরিস্ট পুলিশকে ইনফর্ম করা, আর ওদেরকে দেখিয়ে দেওয়া। সাথে সাথে পুলিশ ওদের ধরে নিয়ে যেত। এর আগেও আএমন হয়েছে। আমার সামনে ওই বার এমন হইছে। সাথে সাথে অ্যাকশন নিছে। টুরিস্ট পুলিশ টুরিস্টদের জন্য অনেক হেলফফুল।’

তারেকুল নামে এক ব্যক্তি বলছেন, ‘কয়েকদিন আগে আমিও গিয়েছিলাম, আমি নিজে দেখেছি এমন করতে।’

আয়শা নামের এক নারী বলছেন, ‘অন্তত ৯৯৯ এ একটা কল দেয়া দরকার ছিল। হোটেলের রিসিপশনেও কমপ্লিন দিলে ওরাও কিছুটা হেল্প করে। যাই‌ হোক, সেফলি ফিরে এসেছেন, আলহামদুলিল্লাহ।’

এ বিষয়ে টুরিস্ট পুলিশের বক্তব্য জানতে চাওয়া হলে ঢাকা হেডকোয়ার্টারের একজন কর্মকর্তা বলেন, ‘আসলে সেখানে পর্যাপ্ত টুরিস্ট পুলিশ রয়েছে। সৈকতে পুলিশ রয়েছে। আমাদের সবচেয়ে বড় ইউনিট কক্সবাজারে। যে কোনো প্রয়োজনে পর্যটকেরা তাদের সহায়তা নিতে পারবে।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.