স্পোর্টস ডেস্ক: কথা রেখেছেন জামালপুরের মাসুদুর রহমান। বলেছিলেন, সরিষাবাড়ীতে বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখানোর পাশাপাশি দেড় হাজার সমর্থকের জন্য ভুনা খিচুড়ির আয়োজন করবেন। এ ছাড়া আর্জেন্টিনার জয়ের পর পাঁচটি গরু জবাই দিয়ে ঐতিহ্যবাহী মিল্লিভাতের আয়োজনের প্রতিশ্রুতিও দেন তিনি।

এরই মধ্যে একটি প্রতিশ্রুতি রেখেছেন মাসুদ। গতকাল রবিবার রাতে খেলা দেখানোর সঙ্গে সঙ্গে দেড় হাজার সমর্থকের জন্য ভূরিভোজের আয়োজন করেন তিনি। সেই সঙ্গে দু-একদিনের মধ্যে মিল্লিভাতের আয়োজনের প্রতিশ্রুতি রাখবেন বলেও জানান।
মেসি৪

Advertisement

জানা গেছে, মাসুদুর রহমান রাজধানীর তেজগাঁও কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। মেসির প্রতি ভালোবাসা দেখিয়ে এর আগে ৩৫ হাজার টাকা খরচ করে আর্জেন্টিনার এক হাজার ৬০ ফুট পতাকা বানিয়ে র‍্যালি করে সরিষাবাড়ীতে টাঙান তিনি। র‍্যালি থেকেই ঘোষণা দেন, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে পাঁচটি গরু জবাই দিয়ে ঐতিহ্যবাহী মিল্লিভাত খাওয়াবেন। এরপর তার পক্ষ থেকে আর্জেন্টিনার প্রতিটি খেলায় ভূরিভোজের আয়োজন করা হয়। পাশাপাশি বিজয় উল্লাস করেন আর্জেন্টিনার সমর্থকরা।

এর মধ্যে গতকাল রবিবার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্স ও আর্জেন্টিনা মুখোমুখি হওয়ায় মাসুদের পক্ষ থেকে সরিষাবাড়ী পৌর এলাকার চর ধানাটা মরহুম মমতাজ সরকারের বয়লারে দেড় হাজার জনের জন্য খিচুড়ির আয়োজন করা হয়। পাশাপাশি খেলা দেখার ব্যবস্থা করা হয়। এর মধ্যে টাইব্রেকারে ৪-২ গোলে ফ্রান্সকে হারিয়ে বিশ্বজয়ের মুকুট ওঠে আর্জেন্টিনার মাথায়। আর এতেই করা হয় বিজয়োল্লাস। বিজয় মিছিলটি আরামনগর বাজারসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মমতাজ সরকারের বয়লারে গিয়ে শেষ হয়। মিছিল শেষে আর্জেন্টিনার সমর্থকদের খিচুড়ি খাওয়ানো হয়।

মাসুদুর রহমান বলেন, ‘আর্জেন্টিনা কাপ নিয়েছে। এতে আমি অনেক আনন্দিত। আর্জেন্টিনার জয়ের পর পাঁচটি গরু জবাই দিয়ে ঐতিহ্যবাহী মিল্লিভাত খাওয়ানোর যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেটির ব্যবস্থা দু-একদিনের মধ্যেই করব।’

মেসির জার্সি পরে রাস্তায় নামলেন সাকিব

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.