জুমবাংলা ডেস্ক: কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে ই-মেইলে পাঠাতে হবে।

কনসার্ন ওয়ার্ল্ড

Advertisement

পদের নাম: হিউম্যানিটারিয়ান প্রজেক্ট কো-অর্ডিনেটর। পদসংখ্যা: ১। যোগ্যতা ও অভিজ্ঞতা: সমাজবিজ্ঞান, ডিজাস্টার ম্যানেজমেন্ট বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

দুর্যোগ ব্যবস্থাপনায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কোনো আন্তর্জাতিক সংস্থায় ডিজাস্টার প্রিপারডনেস, রেসপন্স অ্যান্ড রিকভারি; ফ্যামিলিয়ারিটি উইথ দ্য অ্যান্টিসিপেটরি অ্যাকশন অ্যাজেন্ডায় অন্তত পাঁচ বছরের (নারীদের জন্য তিন বছর) চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

ইসিএইচও, এফসিডিও, বিএইচএ/ইউএসএআইডির ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্টে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। উপস্থাপনা ও যোগাযোগে দক্ষ হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতাসহ ইন্টারনেটের কাজ জানতে হবে।

বেতন সুযোগ-সুবিধা : মাসিক বেতন ৯১,৪০০ থেকে ১,১৬,৬৫২ টাকা। বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, জীবন ও স্বাস্থ্যবিমা, ওপিডি ভাতা, মুঠোফোন বিলসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট আবেদন ফরম ডাউনলোড করতে হবে। ডাউনলোড করা আবেদন ফরম পূরণ করে ছবি, জাতীয় পরিচয়পত্র ও টিআইএন সার্টিফিকেটসহ এই recruitment.bgd@concern.net ই-মেইল ঠিকানায় মেইল করে দিতে হবে। মেইল করার সময় সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ সময়: ২ জুলাই ২০২৩।

প্রাথমিকে নতুন শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবে যারা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google