Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ কনস্টেবলের দেওয়া খাবারে দিন পার করছেন প্রতিবন্ধী আমজাদ
বিভাগীয় সংবাদ রাজশাহী

কনস্টেবলের দেওয়া খাবারে দিন পার করছেন প্রতিবন্ধী আমজাদ

By Shamim Rezaআগস্ট 31, 20213 Mins Read

Advertisement

জুমবাংলা ডেস্ক : নওগাঁর রানীনগর উপজেলায় এক মানবিক পুলিশ কনস্টেবলের দেওয়া খাবার খেয়ে দিন পার করছেন প্রতিবন্ধী আমজাদ হোসেন (৪৮)। এক সময় প্রতিবন্ধী আমজাদ হোসেনের বাবা, মা, ভাই, বোন, স্ত্রী, ছেলে-মেয়েসহ সংসারে সবাই ছিল।

হঠাৎ এক দুর্ঘটনায় পা হারান তিনি। এরপর থেকেই প্রতিবন্ধী আমজাদ হোসেনের স্বজনরা কেউ তার খোঁজখবর রাখেন না। বর্তমানে তিনি রানীনগর থানায় কর্মরত পুলিশ কনস্টেবল সারোয়ার হোসেনের দেওয়া খাবার খেয়ে দিন পার করছেন।

সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, প্রতিবন্ধী আমজাদ হোসেন রানীনগর উপজেলার সদরের বিষ্ণপুর গ্রামের আজাহার আলীর ছেলে। সংসারে অভাবের কারণে দীর্ঘদিন থেকে ঢাকা শহরে বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। তার পরিবারে বাবা, মা, ভাই, বোনসহ স্ত্রী ও ছেলে-মেয়ে সবাই ছিল। হঠাৎ করে ২০১৬ সালে ঢাকায় এক দুর্ঘটনায় পা হারান তিনি। চিকিৎসা করেও তার পা ভালো হয়নি।

আমজাদ হোসেন প্রতিবন্ধী হওয়ায় স্ত্রী, সন্তান ও স্বজনরা সবাই তাকে ছেড়ে চলে যান। কেউ তার খবর রাখেন না। নিজের জীবিকা নির্বাহের জন্য তিনি রানীনগর উপজেলা সদরে রেলগেট সংলগ্ন কৃষ্ণচূড়া গাছের নিচে ছোট্ট একটি গুমটি ঘরে একটি দোকান দেন।

এই দোকান থেকেই যে সামান্য আয় হয় সেই টাকায় জীবিকা নির্বাহ করেন তিনি। রাতে থাকেন দোকান ঘরেই। এরই মধ্যে করোনাভাইরাস ছড়িয়ে পড়লে প্রশাসনিক বিধিনিষেধ শুরু হলে আমজাদ হোসেনের দোকানও বন্ধ হয়ে যায়। খাবার সংকটে পড়েন তিনি।

এ সময় মানবিকতার টানে সহযোগিতায় এগিয়ে আসেন রানীনগর থানায় কর্মরত পুলিশ কনস্টেবল সারোয়ার হোসেন। লকডাউনের সেই শুরু থেকেই পুলিশ কনস্টেবল সারোয়ার তার নিজ দায়িত্ব পালনের পাশাপাশি বাসা থেকে রান্না করা খাবার নিয়ে এসে প্রতিবন্ধী আমজাদ হোসেনকে খাওয়ান।

প্রতিবন্ধী আমজাদ হোসেন যুগান্তরকে বলেন, আমার রোজগারেই বাবা, মা, ভাই, বোন, স্ত্রীসহ ছেলে-মেয়ে সবাই জীবিকা নির্বাহ করতেন। এখন আমার খাবার তো দূরের কথা প্রতিবন্ধী হওয়ায় খোঁজখবরও নেয় না কেউ। এমনকি আমার বাবা জায়গা জমিও অন্য ছেলের নামে লিখে দিয়েছেন। আমি সবকিছু হারিয়ে যখন অনাহারে থাকি সেই সময় থেকে থানার পুলিশ কনস্টেবল সারোয়ার তার বাসা থেকে প্রতিদিন খাবার এনে আমাকে খাওয়ান। আমি অনেক দিন ধরে ওই পুলিশের দেওয়া খাবার খেয়ে বেঁচে আছি। দোয়া করি আল্লাহ যেন ওই পুলিশ ও তার পরিবারকে ভালো রাখেন।

সরকারি কোনো অনুদান পান কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, অনেক আগে দুইবার পঙ্গু ভাতা পেলেও এখন আর পাই না।

রানীনগর থানার পুলিশ কনস্টেবল সারোয়ার হোসেন যুগান্তরকে জানান, একদিন আমজাদের মুখ থেকে তার কষ্টের কাহিনী জানার পর থেকেই আমি নিজ দায়িত্ব পালনের ফাঁকে যখন বাসায় খাবার খেতে যাই। সেই সময় আমজাদের জন্যও বাসা থেকে খাবার এনে দেই। আর আমি যতদিন এ থানায় আছি ততদিন তার পাশে থাকব।

এ বিষয়ে রানীনগর উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতোর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রতিবন্ধী আমজাদকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
বগুড়া

প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

জুন 11, 2026
ব্রাজিল সমর্থক

ব্রাজিল সমর্থক দুধ গোসল করে আর্জেন্টিনায় যোগ দিলেন

জুন 11, 2026
নিকুঞ্জ

অবশেষে দখলমুক্ত নিকুঞ্জের মাঠ: মাঠে ফিরল শিশুদের হাসি

জুন 11, 2026
Latest News
বগুড়া

প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

ব্রাজিল সমর্থক

ব্রাজিল সমর্থক দুধ গোসল করে আর্জেন্টিনায় যোগ দিলেন

নিকুঞ্জ

অবশেষে দখলমুক্ত নিকুঞ্জের মাঠ: মাঠে ফিরল শিশুদের হাসি

মাদক

নোয়খালীতে মাদক নিয়ে প্রতিবাদ করায় ছাত্রকে কুপিয়ে হত্যা

বৃদ্ধা

গুরুদাসপুরে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, ঘর থেকে মরদেহ উদ্ধার

বাসস্ট্যান্ড

ভৈরব বাসস্ট্যান্ডে দুই পক্ষের সংঘর্ষ, মহাসড়কে চরম দুর্ভোগ

প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর জন্য রাস্তা বানাতে ‘ইটভাড়া’ নিয়েছিল এলজিইডি

Natore

হাসপাতালে সন্তানের চিকিৎসা করাতে এসে মা ধর্ষিত, গ্রেফতার ৩

দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থন ছেড়ে সৌদি আরবের সমর্থক হলেন মিন্টু

বিএনপি নেতা আটক

মধ্যরাতে পরকীয়া প্রেমিকার ঘরে বিএনপি নেতা আটক, দল থেকে বহিষ্কার

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa