Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ কবরস্থানে নির্মাণ হচ্ছে আশ্রয়ণ প্রকল্পের ঘর!
খুলনা বিভাগীয় সংবাদ

কবরস্থানে নির্মাণ হচ্ছে আশ্রয়ণ প্রকল্পের ঘর!

By Saiful IslamJanuary 27, 20212 Mins Read

কবরস্থানে নির্মাণ হচ্ছে আশ্রয়ণ প্রকল্পের ঘর!

Advertisement
জুমবাংলা ডেস্ক : নাড়াইল জেলার সীমান্তবর্তী মধুমতি নদীর তীরে চাপাইল গ্রামে কবরস্থানের জায়গায় আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ নিয়ে জনমনে অসন্তোষ দেখা গেছে।

এ ব্যাপারে কালিয়া উপজেলার পওহরডাঙ্গা ইউনিয়নের চাপাইল গ্রামবাসীর পক্ষে মো. মাসুদ রানা গত রোববার ২৪ জানুয়ারি নড়াইল জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। গোপালগঞ্জ শহর থেকে সাড়ে ৩ কিলোমিটার দক্ষিণে মধুমতি নদী। নদীর পূর্বপ্রান্তে গোপালগঞ্জ সদরের মানিকদহ গ্রাম। অপর পাড়ে নড়াইলের কালিয়া উপজেলার চাপাইল গ্রাম।

অভিযোগে বলা হয়েছে, চাপাইল গ্রামে কোনো কবরস্থান নেই। এ গ্রামে অন্তত ৭০ একর খাসজমি রয়েছে। এর মধ্যে কিছু জমি ভূমিহীনদের সরকার বন্দোবস্ত দিয়েছে। বাকি ৪৫ একর জমি ফাঁকা পড়ে রয়েছে। চাপাইল ঘাটসংলগ্ন মসজিদের সামনে অন্তত ৫০ শতক খাসজমি কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রায় দেড় বছর আগে স্থানীয় জনগণের অনুরোধে কবরস্থান করার মৌখিক সম্মতি দেন। গ্রামের মানুষের অনুদানের ৪ লাখ টাকায় মাটির বেড়িবাঁধ দিয়ে কবরস্থানের ভূমির উন্নয়ন করা হয়।

গত জুলাই মাসে চাপাইল গ্রামের প্রবীণ কাশেম খানের লাশ ওই কবরস্থানে দাফন করা হয়। মসজিদের সামনের কবরস্থানের ওই জায়গায় এখন আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ করা হচ্ছে।

আবদেনপত্রে কবরস্থানের জায়গা থেকে সরিয়ে আশ্রয়ণ প্রকল্পের ঘর পড়ে থাকা খাসজমিতে নির্মাণের দাবি জানানো হয়েছে।

চাপাইল গ্রামের ভূমিহীন তাহাবুর খান বলেন, এ কবরস্থানে আমার বাবার কবর দিয়েছি। এখন বাবার কবরের পাশ দিয়ে কবরস্থানের জায়গায় আশ্রয়ণের ঘর নির্মাণ করা হচ্ছে। ফলে কবরস্থানটি বিপন্ন হচ্ছে। আমরা ভূমিহীন ও গরিব তাই আমাদের কথা প্রশাসন শুনছে না। আমরা এ কবরস্থান রক্ষার দাবি জানাচ্ছি।

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, স্থানীয়রা কবরস্থানের জন্য আমার কাছে জমি চেয়েছিলেন। কিন্তু আমি তাদের কোনো জমি বরাদ্দ দেইনি। এমনকি মৌখিকভাবেও তাদের কবরস্থান করার সম্মতি প্রদান করিনি।

নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মাদ হাবিবুর রহমান বলেন, আমি এ জেলায় নতুন যোগদান করেছি। ওই স্থানে আশ্রয়ণ প্রকল্প হচ্ছে কিনা, তা আমার জানা নেই। এ ব্যাপারে খোঁজ নিয়ে পরবর্তী করণীয় ঠিক করা হবে। সূত্র : যুগান্তর।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

July 7, 2026
মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

July 7, 2026
জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

July 7, 2026

Latest News

সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

Student

পরীক্ষার খাতায় শিক্ষককে ‘আব্বু’ ডেকে নম্বর চাইলেন শিক্ষার্থী

Bandarban

ভারী বর্ষণ, বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

স্ত্রীকে শাবল দিয়ে হত্যা

পাশের ঘরে ঘুমাতে বলায় স্ত্রীকে শাবল দিয়ে হত্যা, মামলা

Shaturia Thana

গৃহবধূর ঝুলন্ত মরদেহের পাশে পড়ে ছিল রক্তমাখা বটি, স্বামী আটক

PM

জননিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীকে প্রধানমন্ত্রীর আহ্বান

Ghior thana

পিস ফলের লোভ দেখিয়ে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ

৪ ভাই গ্রেপ্তার

মায়ের ‘ধর্ষককে’ হত্যার ঘটনায় ৪ ভাই গ্রেপ্তার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa