Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ কবরের জায়গা দিলো না কেউ, নদীর তীরে দাফন করল পুলিশ
বিভাগীয় সংবাদ রাজশাহী

কবরের জায়গা দিলো না কেউ, নদীর তীরে দাফন করল পুলিশ

By Shamim RezaJune 2, 20203 Mins Read

কবরের জায়গা দিলো না কেউ, নদীর তীরে দাফন করল পুলিশ

Advertisement
জুমবাংলা ডেস্ক : নওগাঁর বদলগাছীতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়া নাসিমা বেগম (২৫) নামে এক পোশাক কারখানার শ্রমিকের লাশ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে গ্রামবাসীর বিরুদ্ধে। পরে অবশ্য গ্রামের যমুনা নদীর তীরে তার লাশ দাফন করেছে পুলিশ।

গতকাল সোমবার সকালের দিকে উপজেলার তাজপুর গ্রামে ঘটেছে এই ঘটনা। নাসিমা বেগম ওই গ্রামের মাসুদ আলীর মেয়ে।

জানা গেছে, নাসিমা বেগম দীর্ঘদিন থেকে ঢাকায় পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন। ঈদের ছুটিতে বাড়িতে আসেন তিনি। এরপর জ্বর ও সর্দি নিয়ে গত ২৩ মে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে রোববার (৩১ মে) দুপুর দেড়টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়।

পরে অবস্থার আরও অবনতি হলে নাসিমাকে রাতে সাড়ে ৮টায় বগুড়ার ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে পাঠানো হয়। সেখানে সাড়ে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় জ্বর, সর্দি ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তার মৃত্যু হয়। পরে করোনা পরীক্ষার জন্য মৃতদেহের নমুনা সংগ্রহ করা হয়।

পুলিশ জানায়, করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়ার ঘটনায় নিহতের মরদেহ গ্রামে প্রবেশ করতে দেওয়া হবে না বলে ঘোষণা দেওয়া হয়। তারপরও দিবাগত রাত ৩টার দিকে গ্রামে নিয়ে আসা হলে গ্রামবাসী বিভিন্নভাবে বাধা প্রদান করেন। পরে পুলিশের সহযোগিতায় লাশ গ্রামে প্রবেশ করলেও কবর দেওয়ার কোনো জায়গা মেলেনি।

এরপর বদলগাছী থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলামের নেতৃত্বে ছয়জন পুলিশ ও ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় সোমবার সকালে তাজপুর গ্রামের ছোট যমুনা নদীর তীরে বাঁধের পাশে নিহতের দাফন সম্পন্ন করেন। জানাজা পড়ান উপজেলা পরিষদ জামে মসজিদের ঈমাম আইয়ুব আলী।

এ ব্যাপারে বদলগাছী থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম বলেন, ‌‘প্রথমে গ্রামবাসীরা বাধা দিয়েছিল। আমরা তাদের বোঝানোর চেষ্টা করেছি। গ্রামে কোনো কবরস্থান নেই। এমনকি নিহতের বাবার বাড়িভিটা ছাড়া কোনো জমি নেই। নিহতের মামার জায়গা থাকলেও তারা দেননি। অবশেষে কেউ জায়গা দিতে রাজি না হওয়ায় আমরা পুলিশের পক্ষ থেকে কিনে নেওয়ার জন্য গ্রামবাসীর কাছে প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু এলাকাবাসী তাতেও রাজী হননি। এরপর বিকল্প জায়গা হিসেবে সরকারি জমিতে কবর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।’

কবরের জায়গা দিলো না কেউ, নদীর তীরে দাফন করল পুলিশ

‘কিন্তু কবর খুঁড়তে যে কোদাল ও সরঞ্জাম দরকার গ্রামবাসীরা তা দিয়েও আমাদের কোনো রকম সহযোগিতা করেননি। অবশেষে পুলিশ সদস্যরাই কবর খুঁড়ে লাশটি নদীর ধারে কবর দিয়েছি’ যোগ করেন আরিফুল ইসলাম।

জানতে চাইলে বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাইদুর ইসলাম কেটু বলেন, ওই তরুণী ঢাকায় পোশাক কারখানায় চাকরি করতেন। তিনি যে করোনায় আক্রান্ত এমন বিষয় গ্রামের কেউ জানতো না। এমনকি নিহতের আত্মীয়-স্বজনরাও না।

তিনি বলেন, ‘রাতেই নিহতের আত্মীয়-স্বজনদের সঙ্গে কথা বলেছি। নিহতের স্বজনরা তাদের পারিবারিক কবরস্থানে লাশ দাফন করতে দেয়নি। পরে রাস্তার পাশে সরকারি জায়গায় দাফন করেছে পুলিশ।’

বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবু তাহির বলেন, ওই নারী দীর্ঘদিন থেকে ঢাকায় থাকতেন। করোনা উপসর্গ নিয়ে তার মৃত্যু হয়। নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর ফলাফল জানা যাবে। তবে নিহতের পারিবারিক ও সরকারি কোনো কবরস্থান না থাকায় পুলিশ ও ইসলামিক ফাউন্ডেশনের লোকজনের মাধ্যমে সরকারি জায়গায় যথাযথ মর্যাদায় দাফন করা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
পাহাড়ধস

পাহাড়ধসে রোহিঙ্গা ক্যাম্পের মাদরাসা মাটির নিচে, নিহত বেড়ে ৮

July 8, 2026
মায়ের মৃত্যুর

মায়ের মৃত্যুর ১২ বছর পর পিতৃপরিচয় পেল ধর্ষণে জন্ম নেওয়া সন্তান

July 8, 2026
লাল কাঁঠাল

ভিয়েতনামের আঠাবিহীন লাল কাঁঠালে নতুন স্বপ্ন দেখাচ্ছেন জীবননগরের সজল

July 8, 2026

Latest News

পাহাড়ধস

পাহাড়ধসে রোহিঙ্গা ক্যাম্পের মাদরাসা মাটির নিচে, নিহত বেড়ে ৮

মায়ের মৃত্যুর

মায়ের মৃত্যুর ১২ বছর পর পিতৃপরিচয় পেল ধর্ষণে জন্ম নেওয়া সন্তান

লাল কাঁঠাল

ভিয়েতনামের আঠাবিহীন লাল কাঁঠালে নতুন স্বপ্ন দেখাচ্ছেন জীবননগরের সজল

NCP

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এনসিপি নেতা

Press Club

বর্ণাঢ্য আয়োজনে সিলেট অনলাইন প্রেসক্লাবের এক যুগপূর্তি উদযাপন

রোহিঙ্গা ক্যাম্প

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: ৫ শিশুর লাশ উদ্ধার

Manikganj

ভাঙনের ১০০ মিটার দূরে ড্রেজার বসিয়ে সেই বালুতেই বাঁধ মেরামত

সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa