Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ কবরের দাম উঠলো ৪ লাখ টাকা
বিভাগীয় সংবাদ

কবরের দাম উঠলো ৪ লাখ টাকা

By Sibbir OsmanNovember 19, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক : জনসংখ্যা বাড়ছে, কমছে জমি। এ কারণে মৃত্যুর পর মানুষকে কবর দেওয়ার জমির দামও বাড়ছে। বর্তমানে চাঁদপুর পৌর কবরস্থানে কবরের দাম চার লাখ টাকায় ঠেকেছে। যেখানে বছর আটেক আগেও একটি কবরের দাম ছিল মাত্র ৫০ হাজার টাকা। দৈনিক ডেইলি স্টারের প্রতিবেদক আলম পলাশের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
কবরের দাম উঠলো ৪ লাখ টাকা

Advertisement

সরেজমিন চাঁদপুর পৌর কবরস্থান ঘুরে দেখা যায়, শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন এই কবরস্থানে সামান্য জায়গা খালি নেই। এ কারণে পৌর কতৃপক্ষ পাশের বাস্ট্যান্ড মসজিদের বিশাল একটি পুকুর ভরাট করে কবরের জায়গা সম্প্রসারণ করেছে। কিন্তু সেই জায়গাও কবরে ভরে যাচ্ছে। বর্তমানে ভরাটকৃত পুকুরে আরও দুই থেকে তিন কবর দেওয়ার মতো জায়গা খালি থাকলেও অনেকেই দুই থেকে তিন লাখ টাকায় অগ্রিম কবর কিনে দেয়াল করে রেখেছেন। এতে কবরের জায়গা আরও কমে গেছে। বাধ্য হয়ে পৌর কর্তৃপক্ষ ২০১৮-১৯ অর্থ বছরে প্রতি কবরের জায়গার দাম তিন লাখ থেকে বাড়িয়ে চার লাখ করেছে।

সর্বশেষ চাঁদপুর পৌর সভার বাজেটে দেখা যায়, কবর বিক্রি করে ২০১৭-১৮ অর্থ বছরে পৌর কতৃপক্ষ ২৬ লাখ ৬০ হাজার টাকা আয় করেছে। চাঁদপুর পৌরসভার হিসাব রক্ষক মশিউর রহমান জানান, ২০১৮-১৯ অর্থ বছরে এই খাত থেকে ৫০ লাখ টাকা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পৌর প্রশাসনিক কর্মকর্তা মফিজ উদ্দিন হাওলাদার বলেন, প্রতি কবর চার লাখ টাকা ঘোষণা দেওয়ার পর এরইমধ্যে ২০টি কবর বিক্রি হয়ে গেছে।

পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ বলেন, আমাদের প্রায় ১০ হাজার কবর রয়েছে। অনেক কবরের উপর কবর দেওয়া হয়েছে। আমরা কখনই কোনো কবর বিক্রি করতে চাইনি। কিন্তু লোকজন তাদের স্মৃতি ধরে রাখতে এসব কবর কিনে পাকা করে স্থায়ীভাবে জায়গা কিনে নিচ্ছেন। এ কারনে আমরা কবরের জমি বিক্রি করছি। আগামীতে যাতে কেউ কবর কিনতে আগ্রহী না হন সে জন্য পৌর কর্তৃপক্ষের সিদ্ধান্তেই এসব কবরের দাম বৃদ্ধি করা হচ্ছে। তবে পাশাপাশি নতুন আরেকটি কবরস্থান প্রয়োজন দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসনের সঙ্গেও কথা হয়েছে যাতে নতুন একটি কবরস্থান করা যায়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

June 25, 2026
কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

June 25, 2026
পরীক্ষার্থী

বাড়ির গ্রিলে হাত দিতেই নিভে গেল স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

June 25, 2026

Latest News

মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

পরীক্ষার্থী

বাড়ির গ্রিলে হাত দিতেই নিভে গেল স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

কলেজছাত্র

বরিশালে প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় কলেজছাত্রের আত্মহত্যা

শিক্ষার্থী

ফটিকছড়িতে পুকুরে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

rajbari-onion

রাজবাড়ীতে পেঁয়াজের দাম না পেয়ে নদীতে ফেলে দিলেন কৃষক

Nana

নাতির জন্মে নানার এলাহি কাণ্ড!

fertiliger

জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো ‘বর্জ্য’

Raipur

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

Manikganj CS Office

মানিকগঞ্জে ১৫ মাস পর ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে শিশুরা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa