২০২৩ সালে মুক্তি পেয়েছিল জয়া আহসান অভিনীত ভারতীয় বাংলা সিনেমা ‘অর্ধাঙ্গিনী’। এর তিন বছর পর আসছে সিনেমাটির সিক্যুয়েল।

কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘আজও অর্ধাঙ্গিনী’ নামের সিনেমাটি ঘোষণা গত বছরই হয়ে গিয়েছিল। তার ঠিক এক বছরের কিছু সময় পর মুক্তি পেতে চলেছে এটি।
প্রকাশ্যে এসেছে সিনেমার পোস্টার। যেখানে দেখা যাচ্ছে একটি কাগজে আগুন জ্বলছে আর তার মাঝেই মুখোমুখি জয়া আহসান এবং কৌশিক সেন।
আর তাদের মাঝে চূর্ণী গঙ্গোপাধ্যায়। এবার সম্পর্কের কোন দিক ফুটে উঠবে সেটাই দেখার পালা।
শুধু পোস্টার নয়, প্রকাশ্যে এসেছে সিনেমাটি মুক্তির দিনও। আগামী মাসে ১০ তারিখ মুক্তি পাবে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমাটি।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
‘আজও অর্ধাঙ্গিনী’-তে থাকছে আগের কাস্ট, অর্থাৎ কৌশিক সেন, চূর্ণী গঙ্গোপাধ্যায়, জয়া আহসান, অম্বরীশ ভট্টাচার্য, প্রমুখ। সুরিন্দর সিং এবং নিসপাল সিং রানে সিনেমাটি নিবেদন করছেন এবং প্রযোজনা সুরিন্দর ফিল্মসের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



