Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ কমছে কোষা নৌকার কদর!
বিভাগীয় সংবাদ

কমছে কোষা নৌকার কদর!

By rskaligonjnewsSeptember 3, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক: কোষা নৌকার জন্য প্রসিদ্ধ চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা। নদীমাতৃক এ এলাকায় একসময় কোষা নৌকার অনেক চাহিদা ছিল। এ নৌকা তৈরী করে জীবিকা নির্বাহ করতেন অনেকে। তবে, কালের বিবর্তনে কোষা নৌকার কদর কমছে। এ উপজেলায় প্রতি বর্ষা মৌসুমে কোটি টাকার নৌকা বিক্রি হতো। এখন নৌকা বিক্রি কমে যাওয়ায় পেশা বদল করছেন কারিগররা। সম্প্রতি মতলব দক্ষিণের মোবারকদি, ধনারপাড়, নাগদা ও নারায়নপুর ঘুরে এ চিত্র দেখা গেছে।

কমছে কোষা নৌকার কদর!

Advertisement

কোষা নৌকার কারিগর হান্নান প্রধানীয়া, মো. বাবুল গাজী, সোহাগ প্রধানীয়া, মো. নজরুল, আব্দুল মান্নান প্রধানীয়াসহ অনেকের সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। তারা বলেন, এখন আর নদ-নদী ও খাল-বিলে আগের মতো পানি হয় না। নদী মরে যাচ্ছে। খাল-বিল ভরাট করে স্থাপনা নির্মাণ করছেন প্রভাবশালীরা। তাই, জলাশয়ের আকার ছোট হয়ে আসছে। পানি কমে যাওয়ায় কোষা নৌকারও চাহিদা কমছে।

কোষা নৌকা কিনতে আসা মো. কামাল বলেন, টেকসই ও মজবুত এই নৌকাগুলো মূলত বর্ষা মৌসুমে চলাচল, ঝিলে মাছের খাবার দেয়া, গবাদি পশুর জন্য ঘাস কাটা প্রভৃতি কাজে ব্যবহৃত হয়। নৌকাগুলো মেহগনি, চাম্বুল, রেন্ডি করই কাঠের হওয়ায় ৪-৫ বছর অনায়াসেই ব্যবহার করা যায়। একেকটির দাম কাঠ ও আকারভেদে ৩ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত হয়। আমি সাড়ে ৩ হাজার টাকায় একটি নৌকা কিনে বাড়িতে নিচ্ছি।

ইন্দ্রজিৎ সূত্রধর নামের এক নৌকার কারিগর বলেন, আগে কোষা নৌকার চাহিদা থাকায় মতলব দক্ষিণ ছাড়াও আশপাশের উপজেলা ও জেলা থেকে ক্রেতারা এখানে আসতেন। আমরা বর্ষা মৌসুমকে সামনে রেখে ১০০-১৫০টি নৌকা মজুদ রাখতাম। এখন নৌকার চাহিদা কমে গেছে। নৌকা তৈরীর জন্য মতলব ও নারায়নপুরের স’মিল এবং আশপাশের এলাকা থেকে কাঠ সংগ্রহ করতে হয়। এতে কয়েক লাখ টাকা প্রয়োজন। সেই আর্থিক সুবিধা এখন কোথাও পাই না।

চাঁদপুরের মতলব পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন বলেন, কোষা নৌকা তৈরি একটা শিল্প। এ শিল্পকে বাঁচিয়ে রাখতে পৌরসভা প্রশাসন পাশে থাকবে।

মতলব দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা রেনু দাস বলেন, পানিপ্রবাহ ঠিক রাখতে খাল ও নদী দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত আছে। কোষা নৌকা কারিগরদের ঋণ সুবিধা প্রয়োজন হলে অবশ্যই উপজেলা প্রশাসন তাদের পাশে থাকবে।

একদিকে জলপথ কমছে, অন্যদিকে সড়ক ব্যবস্থার উন্নয়ন হচ্ছে। ফলে, কোষা নৌকার ব্যবহার কমছে। ঐতিহ্যবাহী কোষা নৌকা শিল্প টিকিয়ে রাখতে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করছেন নৌকার কারিগররা।

আলম গ্রামে ফিরলেন হেলিকপ্টারে, পূরণ হলো মায়ের স্বপ্ন

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
Shaturia

মা-হারা শিশুকে পিটিয়ে হাত ভাঙলেন মাদ্রাসা শিক্ষক

July 13, 2026
বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

প্রেমের সম্পর্কে হত্যা, ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

July 13, 2026
পরীক্ষা দিল শিক্ষার্থীরা

ছাতা মাথায় পরীক্ষা দিল শিক্ষার্থীরা, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা

July 13, 2026

Latest News

Shaturia

মা-হারা শিশুকে পিটিয়ে হাত ভাঙলেন মাদ্রাসা শিক্ষক

বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

প্রেমের সম্পর্কে হত্যা, ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

পরীক্ষা দিল শিক্ষার্থীরা

ছাতা মাথায় পরীক্ষা দিল শিক্ষার্থীরা, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা

স্বামীর যাবজ্জীবন

স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

Money

এশিয়ার সর্ববৃহৎ রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস মানি লন্ডারিং মামলায় রিমান্ডে

Lash

রাতে খেয়ে ঘুমিয়েছিলেন দম্পতি, সকালে মিললো জোড়া লাশ!

জার্সি বদল

‘হতাশ’ একনিষ্ঠ ব্রাজিল ভক্তের দুধ দিয়ে গোসল করে জার্সি বদল

বন্যা পরিস্থিতি

সিলেট–সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি নিয়ে শঙ্কার কথা জানাল সতর্কীকরণ কেন্দ্র

তিন যমজ বোন

কুড়িগ্রামে তিন যমজ বোন পেলেন ট্যালেন্টপুলে বৃত্তি

ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa