
সোমবার বিকাল ৪টার দিকে উপজেলার শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় মাঠে শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আসন্ন জেলা সম্মেলন ঘিরে উপজেলার শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় মাঠে শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের দ্বি-বার্ষিক সম্মেলনের আয়োজন করেন স্থানীয় আ’লীগ কর্মীরা। শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাশেম ও রফিকুল আলম সভাপতি ঘোষণা দিলে দুই পক্ষের স্লোগান দেয়া নিয়ে সংঘর্ষ বাঁধে।
প্রধান অতিথি স্থানীয় সাংসদ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন সম্মেলনস্থলে উপস্থিত হওয়ার আগে এই কমিটি ঘোষণা করা হয়।
পাটগ্রাম থানার ওসি সুমন্ত কুমার মোহন্ত বলেন, তিন পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি অনেকটাই পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



