Advertisement

নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে ও নরসিদীর পলাশ উপজেলার মাধ্যমিক লেভেলে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য করোনা নিয়ে অনলাইনে বিতর্ক প্রতিযোগীতার আয়োজন করেছে। ওই দুই উপজেলার যেকোন স্কুল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত এবং ঘরে বসেই বিনামূল্যে অংশগ্রহণ করা যাবে এই বিতর্ত প্রতিযোগীতায়। করেনায় সচেতনা ও জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে ব্যতিক্রম এ উদ্যোগ গ্রহন করা হয়। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে এমটাই জানালেন আয়োজক কমিটির আহবায়ক রানা সরকার। এ নিয়ে তিনি তার ব্যাক্তিগত ফেসবুক আইডিতে একাধীক পোস্ট ও স্ট্যাটাস দিয়েছেন। রানা সরকারের ব্যতিক্রম এ উদ্যোগকে স্থানীয় অনেকেই স্বাগত জানিয়েছেন।

পাঠকদের সুবিধার্থ স্টাটাসটি হুবহু তুলে ধরা হলোঃ


আসসালামু আলাইকুম! 

আশা করি সবাই ভালো আছেন,ঘরে আছেন এবং সুস্থ আছেন আমরা জানি, সারা পৃথিবীতে এই মুহুর্তে করোনা ভাইরাস নামক মহামারী ছড়িয়েছে। বাংলাদেশও এর বাইরে নয়। ক্রমশই বাংলাদেশে এর ভয়াবহতা বৃদ্ধি পাচ্ছে।

সুতরাং, এমন এক পরিস্থিতিতে  বাংলাদেশের শিক্ষার্থীরা দীর্ঘদিন বাসায় এক বন্দী দশার মধ্যে আছে। তাই, তাদের এই বন্দি দশার একঘেয়ামি দূর করতে এবং তাদের মনমানসিকতা কিছুটা উন্নত করতে “কালিগঞ্জ ডিবেটার্স কমিউনিটি” আয়োজন করতে যাচ্ছে “করোনা” বিষয়ক অনলাইন বক্তৃতা প্রতিযোগিতা।  কোন প্রকার রেজিষ্ট্রশন ফি ব্যাতিত ঘরে বসেই গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা ও পার্শবর্তী পলাশ উপজেলা (নরসিংদী)  এর যেকোন স্কুল শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে এই প্রতিযোগীতায়।কালীগঞ্জ ডিবেটার্স কমিউনিটি বিশ্বাস করে যে, এই প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার জন্যে হলেও শিক্ষার্থীরা “করোনা” বিষয়টি নিয়ে জ্ঞানার্জন করবে। আর একটা বিষয় বা একটা রোগ তখনই প্রতিরোধ করা সম্ভব যখন আমরা সেই বিষয়ে সম্মুখ জ্ঞান অর্জন করি। অর্থাৎ, শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার জন্য হলেও  এই বিষয়ে বেশ কিছু তথ্য সংগ্রহ করবে।  আর এই তথ্যগুলোকে বাস্তব জীবনে তারা প্রয়োগ করতে পারবে বলে আমরা আশা রাখি। একই সাথে তারা এই পরিস্থিতিতে কি কি করণীয় তা জানতে পারবে এবং তারা তাদের পরিবারকেও সচেতন করতে পারবে। 

আমরা বিশ্বাস করি, যদি এইভাবে ব্যাক্তি সচেতনতা ক্রমে বৃদ্ধি পায় তাহলে অতি দ্রুতই করোনার ভয়াবহতা থেকে মুক্তি পাবে বাংলাদেশ । 

সুতরাং  এই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে “কালিগঞ্জ ডিবেটার্স কমিউনিটি” আয়োজন করতে যাচ্ছে প্রথম এই অনলাইন বক্তৃতা প্রতিযোগিতা।

আশা করি, সকলেরই ভালো লাগবে এবং সকলের সার্বিক সহযোগিতায় আমরা এই আয়োজনটিকে ফলপ্রসূ করতে সক্ষম হবো।  

ধন্যবাদদান্তে, রানা সরকার, কনভেনার, আয়োজক কমিটি।

প্রতিযোগিতার নিয়ম সমূহ :

১: “জন-সচেতনতা এবং সরকারের সহযোগীতাই করোনা প্রতিরোধের প্রধান হাতিয়ার” বিষয় নিয়ে নির্ধারিত  বক্তৃতার নিয়ম মেনে বক্তৃতাটি (ক্যামেরা/মোবাইল ফোনে) রেকর্ডিং করে বর্ণিত গ্রুপে পোস্ট করতে হবে।

২: ভিডিও ৩ মিনিটের বেশি দৈর্ঘ্যের হতে পারবে না। 

৩: মোবাইলে সামনের ও পিছনের উভয় ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিং করা যাবে।

৪: ২৭/৪/২০২০ (রাত ১২ টা) সময়ের মধ্যে ভিডিও পোস্ট করতে হবে।

৫: কালিগঞ্জ উপজেলা (গাজীপুর) এবং তার পাশের উপজেলা পলাশ (নরসিংদী) এর স্কুল পড়ুয়া সকল  শিক্ষার্থীদের  জন্য উন্মুক্ত।

৬: ভিডিওতে কোনো অপ্রাসঙ্গিক কথা বা আওয়াজ থাকা যাবে না।

৭: স্পষ্ট শব্দ উচ্চারণ এবং ভিডিও স্পষ্ট হতে হবে।

৮: বিচারকদের সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গণ্য হবে।

৯: এক জন একাধিক ভিডিও আপ্লোড করতে পারবে না তবে একই ফেসবুক  আইডি থেকে সর্বোচ্চ ২ জন ভিডিও আপ্লোড দিতে পারবে। 

১০: এই প্রতিোগীতাটি শুধু মাত্র স্কুল ( এসএসসি রেজাল্ট হয়নি তারাও আওতাধীন)  শিক্ষার্থীদের জন্য। বাকি কেউ অংশ গ্রহন করতে পারবে না।

১১: ভিডিওর শুরুতে নাম, শ্রেণী এবং স্কুলের নাম উল্লেখ করতে হবে। এবং এই তথ্য যাচাই করা হবে। মিথ্যা প্রমানিত হলে ভিডিও বাতিল বলে গন্য হবে। ক্যাপশন বক্সে নাম,ঠিকানা,ফোন নম্বর লিখতে হবে। 

১২: যেকোন সময় আয়োজক কমিটি প্রতিযোগীতার সময়সীমা এবং যেকোন নিয়ম পরিবর্তন ও পরিমার্জন করার ক্ষমতা রাখে৷  

১৩: প্রতিযোগীতায় অংশগ্রহণ করার জন্য কোন প্রকার রেজিষ্ট্রেশন এবং ফি লাগবে না।

১৪: নির্দিষ্ট তারিখে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে, তবে পুরুষ্কার বিতরনী পর্ব করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আয়োজন করা হবে। 

সাহায্যের জন্য যোগাযোগ করুন :

ইভেন্ট লিঙ্ক: https://facebook.com/events/s/1st-e-public-speaking-competit/2669936326466274/

ইমেইল: kaliganjdebaterscommunity@gmail.com

মোবাইল :০১৮৭৬৫৯৮১৬৪,০১৮৭৯২০২৬৮৬

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google