Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক করোনাকালে ভারতে বেড়েছে ইসলামবিদ্বেষ
আন্তর্জাতিক ওপার বাংলা

করোনাকালে ভারতে বেড়েছে ইসলামবিদ্বেষ

By Shamim RezaApril 20, 20203 Mins Read

করোনাকালে ভারতে বেড়েছে ইসলামবিদ্বেষ

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : মুসলমান বলে হাসপাতালে ঠাঁই হয়নি অন্তঃসত্ত্বা নারীর। তাই অযত্নে জন্ম নেওয়ার পরই মারা গেছে নবজাতক। ভারতের ঝাড়খন্ড ও রাজস্থান রাজ্যে সম্প্রতি এমন দু’টি ঘটনা ঘটেছে। আরও বেশ কয়েকটি রাজ্যে হাসপাতালে চিকিৎসা পাচ্ছেন না মুসলমানরা। কোথাও হিন্দু-মুসলমান আলাদা করে দেওয়া হচ্ছে চিকিৎসা। করোনাভাইরাসের এই সময়ে যখন মানুষের পাশে দাঁড়ানো খুব প্রয়োজন, তখন ভারতে বেড়েছে ইসলাম ধর্মাবলম্বীদের প্রতি বিদ্বেষ।

ব্রিটেনের দ্য টেলিগ্রাফ পত্রিকার একটি প্রতিবেদনে বলা হয়েছে, ঝাড়খন্ডের জামসেদপুর শহরের এমজিএম হাসপাতালে ঢুকতে দেওয়া হয়নি ৩০ বছরের অন্তঃসত্ত্বা রিজওয়ান খাতুনকে। ‘ভারতে মুসলমানরাই করোনাভাইরাস ছড়াচ্ছে’- এমন একটি গুজব ছড়িয়েছে। সেই গুজবের শিকার হন রিজওয়ান। হাসপাতালের গেটের সামনেই সন্তান জন্ম দেন তিনি। তবে নবজাতকটিকে বাঁচানো যায়নি। এরপর রিজওয়ানকে পিটিয়ে বাধ্য করা হয় হাসপাতালের সামনে পড়ে থাকা তারই রক্ত পরিষ্কার করতে। গত বৃহস্পতিবারের ঘটনা এটি।

চলতি মাসের শুরুর দিকে রাজস্থানের ভরতপুর জেলাতেও একই রকম একটি ঘটনা ঘটে। সেখানেও বাঁচানো যায়নি নবজাতকটিকে।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গুজরাটের আহমেদাবাদে একটি সরকারি হাসপাতালে করোনা রোগীদের ধর্মের ভিত্তিতে ভাগ করে আলাদা আলাদাভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহমেদাবাদের সিভিল হাসাপাতালের কর্তৃপক্ষ জানিয়েছে, সেটি সরকারি নির্দেশ।

কেন্দ্রের মতোই গুজরাটেও ক্ষমতাসীন উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপি। ক্ষমতাসীন এই দলের সদস্য ও সমর্থকরা ভারতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার জন্য দায়ী করেছে তবলিগ জামাতকে। মার্চের মাঝামাঝি সময়ে দিল্লির একটি মসজিদে তবলিগ জামাতের সদস্যরা জমায়েত হয়েছিলেন।

মার্চের শেষ নাগাদ দেখা যায়, দিল্লির মসজিদে জমায়েত হওয়াদের অনেকেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিভিন্ন রাজ্য থেকে ওই জমায়েতে যোগ দেন তাবলিগের সদস্যরা। জমায়েত শেষে তারা বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েন। বিজেপি এই প্রচারণা চালায় যে, ‘তাবলিগের ওই সদস্যরাই ভারতে করোনা ছড়ানোর জন্য প্রধানত দায়ী।’ এরপর থেকেই করোনাকে কেন্দ্র করে ভারতে মুসলিম বিদ্বেষ বাড়তে শুরু করে।

তাবলিগের ওই সদস্যরা যখন দিল্লির মসজিদে জমায়েত হয়েছিলেন তখন ভারতে লোকসমাগম বা সামাজিক দূরত্ব মেনে চলার কোনো সরকারি নির্দেশনা ছিল না। এমনকি ওই জমায়েতের এক সপ্তাহ পর ভারত লকডাউন করা হয়।

বিজেপি সরকার এখন দাবি করছে, ভারতে করোনাভাইরাসে আক্রান্তদের ৩০ শতাংশ তবলিগ জামাতের ওই সদস্যদের সংস্পর্শে এসেছিলেন।

উত্তর প্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ লকডাউন ভেঙ্গে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় সমাবেশে নেতৃত্ব দিয়েছেন। সংক্রমণের ঝুঁকি নিয়েই ভারতের অন্যত্রও গত কয়েক সপ্তাহে একইরকমের জমায়েত হয়েছে। এ নিয়ে অবশ্য খুব বেশি আলোচনা-সমালোচনা হয়নি।

তাবলিগ জামাতের সদস্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নিতে শুরু করেছে ভারত সরকার। মুসলিম নেতারা এই তদন্তকে স্বাগত জানিয়েছেন। তবে তারা সতর্ক করে বলেছেন, এই তদন্ত যেন একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের প্রতি বিদ্বেষে পরিণত না হয়।

উত্তর প্রদেশের মিরাটে পত্রিকায় বিজ্ঞাপন ছাপিয়ে বলা হয়েছে, ‘কোনো মুসলমান করোনা আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হবে না।’ হিন্দু ধর্মাবলম্বীদের ক্ষেত্রে এমন শর্ত নেই। তেলেঙ্গানার অনেক হাসপাতালেও চিকিৎসা দেওয়া হচ্ছে না মুসলমানদের।

গত বছর বিজেপি ফের ক্ষমতাসীন হওয়ার পর থেকেই ভারতে সাম্প্রদায়িক উত্তেজনা ব্যাপক হারে বেড়েছে। সমালোচনা সত্তে¡ও দলটি নাগরিকত্ব আইন সংশোধন করেছে ধর্মের ভিত্তিতে। আর সর্বশেষ গত ফেব্রুয়ারির শেষ দিকে দিল্লিতে বিজেপির প্রত্যক্ষ উস্কানিতে ঘটে গেছে রক্তক্ষয়ী হিন্দু-মুসলমান দাঙ্গা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts

পাঁচজন ক্রুসহ পাকিস্তানের একটি কার্গো প্লেন নিখোঁজ

July 8, 2026
সতর্ক করল ইরান

প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করল ইরান

July 8, 2026
Trump

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’ : ট্রাম্প

July 8, 2026

Latest News

পাঁচজন ক্রুসহ পাকিস্তানের একটি কার্গো প্লেন নিখোঁজ

সতর্ক করল ইরান

প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করল ইরান

Trump

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’ : ট্রাম্প

Tazmahal

ভারতে এবার কি তাজমহল ভেঙে মন্দির করা হবে!

হরমুজ প্রণালি

হরমুজ প্রণালিতে সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাঙ্কারে হামলা

OPEC

বিপাকে ওপেক, তেলের দাম নামতে পারে ৪০ ডলারে

Dabanol

ফ্রান্স ও স্পেনে দাবানলের তাণ্ডব, সরানো হল ১০ হাজার মানুষকে

তীব্র দাবদাহ

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জন নিহত, জরুরি সতর্কতা জারি

তেহরানে শোকযাত্রা

খামেনির কফিন নিয়ে তেহরানে শোকযাত্রা, লাখো মানুষের ঢল

ট্রাম্পের চাপে নতি

ট্রাম্পের চাপে নতি স্বীকার ফিফার? নতুন বিতর্কের জন্ম

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa