
নতুন চন্দ্রবছরের জন্য ২৪ জানুয়ারি থেকে বন্ধ ছিল সাংহাই ও শেনঝেন স্টক এক্সচেঞ্জ। ছুটির পর প্রথম কার্যদিবসে এ দুটি স্টক এক্সচেঞ্জসহ অন্য পুঁজিবাজারেও সূচক নিম্নমুখী। করোনাভাইরাসের প্রভাব ছড়িয়ে পড়েছে পুঁজিবাজারেও। এ পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে।
পুঁজিবাজার স্থিতিশীল রাখতে বাজারে অর্থের প্রবাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে চীনের কেন্দ্রীয় ব্যাংক। ২ ফেব্রুয়ারি দ্য পিপলস ব্যাংক অব চায়না জানিয়েছে, বাজারে নতুন করে এক দশমিক দুই ট্রিলিয়ন ইউয়ান বা ১৭৩ বিলিয়ন মার্কিন ডলার পরিমাণ অর্থ যোগ করা হবে। পুঁজিবাজারে লেনদেন ও অর্থের তারল্য ঠিক রাখতে এ পদক্ষেপ নেবে কেন্দ্রীয় ব্যাংক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



