Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home আন্তর্জাতিক করোনাভাইরাস : ত্রুটির কথা স্বীকার করল চীন
আন্তর্জাতিক

করোনাভাইরাস : ত্রুটির কথা স্বীকার করল চীন

By Shamim RezaFeb 4, 2020, 1:44 PM Asia/Dhaka3 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বাড়ছেই। এখন পর্যন্ত সেখানে ৪২৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এছাড়া আরও প্রায় ২০ হাজার ৪৩৮ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে আরও ২৩টি দেশে কমপক্ষে আরও ১৫১ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

এদিকে, করোনাভাইরাস মোকাবেলায় নিজেদের ভুল এবং সীমাবদ্ধতার কথা স্বীকার করে নিয়েছে চীন। দ্য পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটি জানিয়েছে, জাতীয় জরুরি ব্যবস্থাপনা সিস্টেমের আরও উন্নতি করতে হবে। এর মধ্যে বন্যপ্রাণীর বাজারগুলোতে বড় ধরণের অভিযান চালানোর আদেশ দেয়া হয়েছে।

দেশটির ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে, শুধুমাত্র সোমবারই হুবেই প্রদেশে মারা গেছে আরও ৬৪ জন। ওই প্রদেশটি থেকেই প্রাণঘাতী ভাইরাসটি ছড়াতে শুরু করেছে বলে মনে করা হয়।

চীনের মূল ভূখণ্ডের বাইরে হংকংয়ে একজন এবং ফিলিপাইনে একজন এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। চীনের সরকারি বার্তা সংস্থার দেয়া তথ্য অনুযায়ী, স্ট্যান্ডিং কমিটির বৈঠকে সভাপতিত্ব করেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং।

ওই বৈঠকে বলা হয়েছে, এই ঘটনা চীনের সরকারি সিস্টেমের জন্য একটি বড় পরীক্ষা যা থেকে শিক্ষা নেয়া জরুরি। এক প্রতিবেদনে বলা হয়েছে, মহামারি মোকাবিলায় ভুলত্রুটি আর ঘাটতি চোখে পড়েছে। জরুরি ব্যবস্থাপনা পদ্ধতি উন্নত করতে হবে এবং জরুরি বিপজ্জনক কাজগুলো মোকাবিলায় আরও দক্ষতা অর্জন করতে হবে।

একই সাথে বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য অবশ্যই বন্ধ করতে হবে এবং এজন্য বাজারে নজরদারি বাড়াতে হবে বলে উল্লেখ করা হয়েছে। ধারণা করা হয়, হুবেই প্রদেশের উহান শহরের একটি বন্যপ্রাণীর বাজার থেকেই ভাইরাসটি ছড়িয়েছে।

এক প্রতিবেদনে বলা হয়েছে, মহামারি প্রতিরোধে কর্মকর্তাদের পূর্ণ দায়িত্ব নিয়ে কাজ করতে হবে এবং যারা দায়িত্ব পালনে ব্যর্থ হবে তাদের শাস্তির মুখে পড়তে হবে।

এর মধ্যে সেরিব্রাল পালসিতে আক্রান্ত এক কিশোরের মৃত্যুর পর দুজন কর্মকর্তাকে তাদের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। ওই কিশোরের বাবাকে করোনাভাইরাস সন্দেহভাজন হিসেবে কোয়ারেন্টাইনে নেয়ার পর ওই কিশোরের মৃত্যু হয়। বাবা ছাড়া তাকে দেখভালের আর কেউ ছিলনা।

এদিকে, সোমবার একদিনেই করোনাভাইরাসে আক্রান্ত ৬৪ জনের মৃত্যুর ঘটনা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর করোনাভাইরাসে ৫৭ জনের মৃত্যু হয়েছিল।

উহানে দ্রুত গতিতে দুটি নতুন হাসপাতাল তৈরি করা হয়েছে। ওই প্রদেশের সব মানুষের জন্যই মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু সেখানে উপকরণ সংকট আছে এবং সেজন্য বিশ্ব সম্প্রদায়ের কাছে সহযোগিতা চেয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এক মুখপাত্র বলেন, চীনের এ মূহুর্তে জরুরিভাবে মেডিকেল মাস্ক, প্রটেকটিভ স্যুট ও নিরাপত্তা চশমা দরকার। অপরদিকে সাংহাইয়ের মতো কিছু শহরে নতুন বছরের ছুটি বাড়ানো হয়েছে, বন্ধ আছে স্কুলগুলোও।

আবার হংকংয়ে পনের জন্য আক্রান্ত হওয়ার পর দেশটি চীনের সাথে ১৩টি সীমান্ত পথের দশটিই বন্ধ করে দিয়েছে। অনেক দেশই সম্প্রতি চীনের আক্রান্ত এলাকা থেকে তাদের নাগরিকদের সরিয়ে নিয়েছে।

নিজের নাগরিকদের জন্য বিশেষ পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও চীন একে অতিরিক্ত আখ্যায়িত করে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভীতি ছড়ানোর অভিযোগ করেছে।

কতটা প্রাণঘাতী এই ভাইরাস?
বিশেষজ্ঞদের ধারণা, উহানে হয়তো আক্রান্তের সংখ্যা ৭৫ হাজারের মতো। কিন্তু চীন সরকার এই তথ্য গোপন করছে। ইউনিভার্সিটি অব হংকংয়ের এক পরিসংখ্যান বলছে, আনুষ্ঠানিকভাবে আক্রান্তের যে সংখ্যা বলছে কর্তৃপক্ষ, আসল সংখ্যা তার চেয়ে বহুগুন বেশি হতে পারে।

লানচেট মেডিকেল জার্নাল বলছে, যারা মারা গেছেন তারা শুরুর দিকেই আক্রান্ত হয়েছেন। এতে বলা হয়েছে, প্রথম ৯৯ রোগীকে উহানের একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে এবং এর মধ্যে ৪০ জনের হৃদযন্ত্র দুর্বল ও রক্ত পরিবাহী শিরা ক্ষতিগ্রস্ত হয়েছিলো। আবার ১২ জনের ডায়াবেটিস ছিল। তবে চীনের একন বিশেষজ্ঞ বলেছেন, করোনাভাইরাসের হালকা উপসর্গ থাকলে সুস্থ হওয়ার জন্য এক সপ্তাহই যথেষ্ট।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at ZoomBangla iNews, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
মার্ক জাকারবার্গ

বাসা থেকে কাজের নির্দেশ দিয়ে ৮ হাজার কর্মী ছাঁটাই করল মেটা, নেপথ্যে যে কারণ

May 20, 2026, 2:49 PM Asia/Dhaka
দ্বিপাক্ষিক বৈঠক

বেইজিংয়ে দ্বিপাক্ষিক বৈঠকে শি ও পুতিন

May 20, 2026, 10:03 AM Asia/Dhaka
বৈঠকে যোগ

জি-৭ সম্মেলনে যোগ দেবেন ট্রাম্প, গুরুত্ব পাবে যেসব বিষয়

May 20, 2026, 9:48 AM Asia/Dhaka
Latest News
মার্ক জাকারবার্গ

বাসা থেকে কাজের নির্দেশ দিয়ে ৮ হাজার কর্মী ছাঁটাই করল মেটা, নেপথ্যে যে কারণ

দ্বিপাক্ষিক বৈঠক

বেইজিংয়ে দ্বিপাক্ষিক বৈঠকে শি ও পুতিন

বৈঠকে যোগ

জি-৭ সম্মেলনে যোগ দেবেন ট্রাম্প, গুরুত্ব পাবে যেসব বিষয়

২২ অস্ত্রধারী নিহত

পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে ২২ ভারতপন্থি অস্ত্রধারী নিহত

নতুন প্রস্তাবে যুক্তরাষ্ট্রকে

নতুন প্রস্তাবে যুক্তরাষ্ট্রকে কী কী শর্ত দিল ইরান?

India

ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর

আইফোনের প্রলোভন দেখিয়ে নারীকে ধর্ষণ, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

ইলন মাস্ক

ওপেনএআই-এর বিরুদ্ধে মামলায় হারলেন ইলন মাস্ক

খুতবা

এ বছর হজের খুতবা দেবেন শায়খ আলী আল-হুযাইফি

তেল কিনবে ভারত

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করেই রাশিয়া থেকে তেল কিনবে ভারত

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp