Advertisement
জুমবাংলা ডেস্ক : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ পুলিশের আরও এক গর্বিত সদস্য টিএসআই মোঃ শরীফুল ইসলাম (৫৫) জীবন উৎসর্গ করেছেন। তিনি খুলনা রেঞ্জের ঝিনাইদহ সদর ফাঁড়িতে কর্মরত ছিলেন।

করোনা আক্রান্ত হয়ে তিনি ঝিনাইদহ কোভিড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার বিকাল তিনটায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার গ্রামের বাড়ি মাগুরা জেলায়।

বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ পুলিশের আরও এক বীর সদস্য খুলনা রেঞ্জের টিএসআই মোঃ শরীফুল ইসলামের মৃত্যুতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোকবাণীতে আইজিপি বলেন, করোনা প্রতিরোধের সম্মুখযোদ্ধা টিএসআই মোঃ শরীফুল ইসলাম জনগণকে সুরক্ষিত রাখতে গিয়ে দায়িত্ব পালনকালে জীবন দিলেন। বাংলাদেশ পুলিশের এ বীর সদস্য দেশ ও জনগণের সেবার এক অনুপম দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমি তার প্রতি শ্রদ্ধা জানাই।

আইজিপি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.