Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে লকডাউনে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের অনন্য নজির গড়েছেন এক দল মুসলিম যুবক।

লকডাউনের কারণে পরিবারের কেউ আসতে না পারায় এক পুরোহিতের মরদেহ কাঁধে করে নিয়ে গেলেন তারা।

ঘটনাটি ঘটেছে ভারতের মেরঠের মুসলিম অধ্যুষিত শাহপীর গেট নামক এলাকায়।

ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শাহপীর গেটে স্ত্রী ও এক ছেলেকে নিয়ে থাকতেন পুরোহিত রমেশ মাথুর (৬৮)। মঙ্গলবার হঠাৎ করেই মারা যান তিনি। কিন্তু ওই সময় বড় ছেলে ও স্বজনরা দিল্লিতে অবস্থান করছিলেন। লকডাউনের কারণে কেউ মেরঠে আসতে পারছিলেন না। এমন পরিস্থিতিতে এগিয়ে আসেন স্থানীয় মুসলিম যুবকরা। গাঁদা ফুলের মালায় জড়ানো পুরোহিতের মরদেহ কাঁধে তুলে নেন সাদা টুপি পরা সেসব যুবক। সোজা শ্মশানে নিয়ে মৃতের সৎকারে সাহায্য করেন তারা। সাদা টুপি পরে মুসলিম যুবকদের পুরোহিতকে কাঁধে করে নিয়ে যাওয়ার সেই দৃশ্য এখন ভারতের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ওই যুবকদের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। রোজা রেখে ও করোনার ভয়কে উপেক্ষা করে যুবকদের এমন মানবধর্ম পালনে বাহবা দিচ্ছেন ভারতীয়রা।

এ বিষয়ে ওই পুরোহিতের ছোট ছেলে চন্দ্র মৌলি মাথুর জানিয়েছেন, বাবার খাদ্যনালীতে একটা টিউমার ছিল। অনেকদিন ধরে চিকিত্‍‌সা চলছিল। মঙ্গলবার হঠাত্‍‌ করে তিনি মারা যান। আমার দাদা দিল্লি থেকে ফিরতে পারেননি। লকডাউনে কোনো আত্মীয়-স্বজনও আসতে পারেননি। এই সময় প্রতিবেশীরাই আমাদের সাহায্যে এগিয়ে আসেন। বাবার দেহ নিয়ে যান শ্মশানে।

তিনি আরও বলেন, আমাদের এলাকার সব মুসলিমরা আমাদের ভাইয়ের মতো।

শাহপীর গেটের কাউন্সিলর মোহাম্মদ মোবিন জানিয়েছেন, এমন একটা সময় পার করছি সবাই যে, আমাদের সবার পাশে দাঁড়ানো উচিত। মানবতার পরিচয় দেয়া উচিত। স্থানীয় মুসলিম যুবকদের এই দায়িত্ববোধ দেখে আমি খুব খুশি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.