Advertisement

জুমবাংলা ডেস্ক : রাস্তার পাশে পতিত জমিতে নিথর দেহে পড়েছিলো অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন এক যুবক। তবে করোনার ভয়ে ও মৃত ভেবে তার কাছে যায়নি কেউ। গত শনিবার (৯ জানুয়ারি) দুপুরে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানা পুলিশ। ময়লা ও নোংরা অবস্থা থাকায় গোসল ও নতুন কাপড় পড়িয়ে হাসপাতালে ভর্তি করেন পুলিশ। বর্তমানে সেবা পেয়ে কিছুটা সুস্থ হলেও জীবন শঙ্কায় রয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। এদিকে পুলিশের মানবিক সহায়তাকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা। শনিবার দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কয়ড়া এলাকায় এমন ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, ‘রাতের কোন এক সময়ে অজ্ঞাত ওই ব্যক্তির নিথর দেহ রাস্তার পাশে পড়েছিল। করোনার ভয় ও মৃত ভেবে আমরা কেউ কাছে যায়নি। বিকালের দিকে হাত পা নাড়ালে কাছে যাই এবং পুলিশকে খবর দেই। পুলিশ এসে তাকে উদ্ধার করে গোসল ও নতুন কাপড় পরিধান করান। পুলিশের এমন মানবিক কাজে খুশি এলাকাবাসী’।

ভূঞাপুর থানার এসআই সাইফুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থলেই গিয়ে দেখতে পাই ময়লা আবর্জনার মধ্যে মুমূর্ষ অবস্থায় পড়েছিল লোকটি। এসময় তার শরীর থেকে দুগন্ধ বের হচ্ছিলো। বিষয়টি থানার উর্ধ্বতন কর্মকর্তাকে জানালে দ্রুত গোসল ও নতুন কাপড় পরিয়ে হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেন তিনি। পরে তাকে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়’।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. রাজিব পাল বলেন- ‘মানসিক ভারসাম্যহীন ওই যুবককে মুমুর্ষ ও অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়। ঠান্ডাজনিত ও খিঁচুনির সমস্যা পেয়েছি। এছাড়াও সে শারীরিকভাবে অনেকটা দুর্বল ও কথা বলতে পারছে না। দ্রুত চিকিৎসা কার্যক্রম শুরু করায় কিছুটা উন্নতি হচ্ছে। তবে শঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর কিছু সময় পরে হাসপাতালে আনা হলে তার শারীরিক পরিস্থিতি আরো জটিল হতে পারতো। তাকে সুস্থ করে তুলতে আমরা আমাদের সাধ্য মতো চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি।

এবিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. রাশিদুল ইসলাম জানান- ‘আমরা নিয়মিত কাজের বাইরেও মানবিক পুলিশিং কার্যক্রমের আওতায় ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছি। সুস্থ না হওয়া পর্যন্ত চিকিৎসকদের পাশাপাশি আমরাও তার পাশে আছি’।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.