
ভারতীয় গণমাধ্যম আনন্দ বাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, বিশ্বের শত কোটিপতির তালিকায় ভারতের মুকেশ আম্বানী ৬ নম্বরে। তার মোট সম্পত্তির পরিমাণ ৮,৮২০ কোটি ডলার।
ফোর্বস এর তালিকায় নতুন যে ১০০ কোটি ডলারের মালিকরা ঢুকেছেন, সে তালিকায় সবচেয়ে নীচে রয়েছেন ওয়েলস্প্যান গ্রুপের চেয়ারম্যান বালকৃষ্ণ গোয়েঙ্কা। তার সম্পত্তির পরিমাণ ১০০ কোটি ডলার ছুঁয়েছে। তার উপর ক্রমান্বয়ে রয়েছেন রাধেশ্যাম আগরওয়াল, রাধেশ্যাম গোয়েনকা, বিনি বনসল, মুরলীধর বিমল কুমার জ্ঞানচন্দানি। তাঁদের সম্পত্তির পরিমাণ ১০১ কোটি ডলারের আশেপাশে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



