Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দ্রুত আরোগ্য কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার সন্ধ্যায় সংক্ষিপ্ত এক টুইটবার্তায় মোদি বলেন, ‘কোভিড-১৯ থেকে (পাকিস্তানের) প্রধানমন্ত্রী ইমরান খান দ্রুত সেরে উঠুন। আরোগ্য কামনা করছি।’ খবর হিন্দুস্তান টাইমসের।

গত বৃহস্পতিবার টিকা নিয়েছিলেন ইমরান। টিকা নেওয়ার মাত্র দুই দিন পর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

শনিবার ইমরান খানের স্বাস্থ্যবিষয়ক জাতীয় উপদেষ্টা ফয়সাল সুলতান এক টুইটে এ খবর জানিয়েছেন।

তিনি বলেন, বর্তমানে ইমরান খান বাসায় সেল্ফ আইসোলেশনে আছেন।

সম্প্রতি বিভিন্ন বৈঠকে প্রায় নিয়মিতই উপস্থিত ছিলেন ৬৭ বছর বয়সী ইমরান খান। পরে পাকিস্তানের প্রধানমন্ত্রীর উপদেষ্টা শাহবাজ গিল জানান, ইমরানের মৃদু উপসর্গ আছে।

দেশটির একজন মন্ত্রী জানিয়েছেন, টিকা নেওয়ার আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন ইমরান খান।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.