
জানা গেছে, চাকরি যাওয়ার পর সংসার সামলাতে রাস্তার পাশে খাবারের দোকানই খুলে বসেছেন জাওয়ায়ি । দোকানটির নাম দেন ‘ কেপটেন কর্নার ’। প্রত্যেকদিন দোকানে রান্না করতে শুরু করেন পাইলটের পোশাক পরেই। নিজেই রান্না করেন নুডলস–সহ বিভিন্ন মালয়েশিয়ান ফুড।
ইতিমধ্যেই কুয়ালালামপুরে ব্যাপক জনপ্রিয়তাও পেয়েছেন তিনি।
এই প্রসঙ্গে আজরিন জানান, করোনা সংক্রমণের কারণে অনেক উড়োজাহাজ চালকেরই চাকরি চলে গেছে। তাদের মতো আমি একজন । এদিকে, চার সন্তান থাকায় সংসার খরচও ছিল বেশি। শেষপর্যন্ত নিরুপায় হয়ে রাস্তার পাশে দোকান খুলেছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



