Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক করোনায় বিশ্বজুড়ে মারা যেতে পারে ৬ কোটি ৮০ লাখ মানুষ!
আন্তর্জাতিক

করোনায় বিশ্বজুড়ে মারা যেতে পারে ৬ কোটি ৮০ লাখ মানুষ!

By Saiful IslamMarch 6, 20203 Mins Read

করোনায় বিশ্বজুড়ে মারা যেতে পারে ৬ কোটি ৮০ লাখ মানুষ!

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের সর্বোচ্চ সংক্রমণ ঘটালে বিশ্বজুড়ে অন্তত দেড় কোটি মানুষ প্রাণ হারাতে পারে বলে অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক দাবি করেছেন।

তবে সংক্রমণ যদি বিপর্যয়কর পরিস্থিতিতে পৌঁছায় তাহলে বিশ্বজুড়ে করোনাভাইরাসে প্রাণহানির সংখ্যা ৬ কোটি ৮০ লাখে ঠেকতে পারে। এর মধ্যে লাখ লাখ মানুষ মারা যাবে শুধুমাত্র যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে।

অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটির এই গবেষকরা বলছেন, একেবারে নিম্নমাত্রার মহামারি হলেও বৈশ্বিক প্রবৃদ্ধি কমে আসতে পারে ২ দশমিক ৩ ট্রিলিয়ন মার্কিন ডলার।

ভয়াবহ সেই মহামারি বিশ্বের কোনও কোনও দেশের অর্থনীতির সংকোচন ঘটাতে পারে ৮ শতাংশের মতো; যা বৈশ্বিক প্রবৃদ্ধিতে প্রবল ধাক্কা তৈরি করবে।

এমনকি স্বল্প সময়ের জন্য এই মহামারির প্রাদুর্ভাব শুরু হলেও তা বিশ্ব অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলবে বলে গবেষণার সঙ্গে জড়িত দুই গবেষক সতর্ক করে দিয়েছেন। তবে নিম্নমাত্রার প্রাদুর্ভাবের ক্ষেত্রেও চীনে প্রায় দুই শতাংশ মানুষ মারা যাবে।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে এই ভাইরাস শনাক্ত হয়। দুই মাস পর চীনে সংক্রমণ এবং প্রাণহানি কমে এলেও গত কয়েকদিনে বিশ্বজুড়ে তা বেড়েছে। বর্তমানে করোনায় চীনের বাইরে মৃত্যুর হার প্রায় ৩ দশমিক ৪ শতাংশ।

গবেষকদের ধারণা, নিম্নমাত্রার মহামারি হলেও প্রাদুর্ভাব শুরুর প্রথম বছরে বিশ্বজুড়ে দেড় কোটি মানুষের প্রাণ কাড়বে করোনা। অস্ট্রেলীয় এই গবেষকদের দাবি, সেক্ষেত্রে শুধুমাত্র চীন এবং ভারতে কয়েক মিলিয়ন করে মানুষ মারা যাবে। এছাড়া যুক্তরাষ্ট্রে প্রাণ হারাতে পারে ২ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ।

যুক্তরাজ্যে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১১৫ জন এবং মারা গেছেন একজন। কিন্তু গবেষকরা বলছেন, নিম্নমাত্রার মহামারি শুরু হলে যুক্তরাজ্যে ৬৪ হাজার, জার্মানিতে ৭৯ হাজার এবং ফ্রান্সে ৬০ হাজার মানুষ মারা যেতে পারেন।

অস্ট্রেলীয় এই গবেষকরা সতর্ক করে বলছেন, ব্যাপক প্রাদুর্ভাবের মুখোমুখি দক্ষিণ কোরিয়া এবং ইতালিতেও লাখ লাখ মানুষের প্রাণহানি ঘটতে পারে। নিম্নমাত্রার মহামারিতে যুক্তরাজ্যের দেড় এবং আমেরিকার ২ শতাংশ প্রবৃদ্ধি হ্রাস পাবে। গবেষকদের ধারণা, করোনাভাইরাসের প্রভাবে বিশ্ব অর্থনীতি ২ দশমিক ৩ বিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়বে। এছাড়া অস্ট্রেলিয়া এবং জার্মানিতে মারাত্মক মন্দা দেখা দেবে।

তবে করোনাভাইরাস তীব্র মহামারির আকার ধারণ করলে বিশ্বজুড়ে প্রাণবিপর্যয় ঘটবে। গবেষকরা বলছেন, এক্ষেত্রে বিশ্বের ৬ কোটি ৮০ লাখ মানুষের প্রাণ যাবে। তীব্র মহামারিতে শুধুমাত্র চীনেই মারা যাবে এক কোটি ২০ লাখ, যুক্তরাষ্ট্রে ১ কোটি ১০ লাখ, ব্রিটেনে ২ লাখ ৯০ হাজার। একইভাবে লাখ লাখ মানুষের মৃত্যু হবে জার্মানি এবং ফ্রান্সে।

গবেষকদের তথ্য বলছে, উচ্চ মহামারি হলে রাশিয়াতেও ১০ লাখের মতো মানুষ মরবে। বিপর্যয়কর এই পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতিতে ৯ দশমিক ২ ট্রিলিয়ন ডলারের আঘাত আসবে। অনেক দেশে দেখা দেবে তীব্র মন্দা। ভয়াবহ এই মহামারিতে চলতি বছরে যুক্তরাজ্যের অর্থনীতি সংকুচিত হবে ৬ শতাংশ। ২০০৯ সালে তৈরি হওয়া বৈশ্বিক অর্থনৈতিক সঙ্কটের চেয়ে যা ৪ দশমিক ২ শতাংশ বেশি।

তবে মাঝারি মাত্রার মহামারি হলে বিশ্বে প্রাণ হারাবে ৩ কোটি ৮০ লাখ মানুষ এবং বৈশ্বিক অর্থনীতি ৫ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়বে।

গবেষকরা বলছেন, দুর্যোগ মোকাবেলার জন্য প্রতিরোধমূলক কিছু নীতিমালা গ্রহণ করা দরকার। গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে প্রাণঘাতী এই করোনাভাইরাস এখন পর্যন্ত বিশ্বের ৮৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসের বিস্তারের ঘটনায় বৈশ্বিক স্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা জারি করে মহামারির শঙ্কা প্রকাশ করেছে। চীনে এই ভাইরাসে এখন পর্যন্ত মারা গেছেন ৩ হাজার ৪২ জন, সংক্রমিত হয়েছেন ৮০ হাজার ৫৫২ জন। চীনের বাইরে মারা গেছেন ৩৪২ জন এবং সংক্রমিত হয়েছেন ১৭ হাজার ৮৮১ জন।

চীনের বাইরে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ইতালিতে। দেশটিতে করোনা সংক্রমিত হয়ে ইতোমধ্যে প্রাণ হারিয়েছেন ১৪৮ জন এবং আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮৫৮ জন।

সূত্র : ডেইলি মেইল।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026
Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

June 22, 2026

Latest News

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa