Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক করোনা আক্রান্ত মা’র যতক্ষণ জীবন ছিলো, হাসপাতালের জানালায় ততক্ষণ বসেছিল ছেলে!
আন্তর্জাতিক

করোনা আক্রান্ত মা’র যতক্ষণ জীবন ছিলো, হাসপাতালের জানালায় ততক্ষণ বসেছিল ছেলে!

By Sibbir OsmanJuly 21, 20202 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাসের ছোবলে দিশেহারা বিশ্ব। একের পর এক স্বজন হারাচ্ছে মানুষ। ভাইরাসটির সংক্রমণে থাকা রোগী বা মৃত কারো সঙ্গেই দেখা করতে পারছেন না স্বজনেরা। সৎকার বা দাফন হচ্ছে স্বজন ছাড়া।
করোনা আক্রান্ত মা’র যতক্ষণ জীবন ছিলো, হাসপাতালের জানালায় ততক্ষণ বসেছিল ছেলে!

Advertisement

এর মধ্যে ঘটেছে একটি হৃদয়বিদারক ঘটনা। আইসিইউ-তে করোনা আক্রান্ত মা যতক্ষণ বাঁচলেন, ততক্ষণ হাসপাতালের জানালার পাশে বসেছিল ছেলে। খবর নিউজ এইটিনের।

খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের দেশ ফিলিস্তিনে হৃদয়বিদারক এ ঘটনা ঘটেছে। যার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মায়ের সঙ্গে দেখা করার কোনো উপায় ছিল না। তাই দূর থেকেই মাকে বিদায় জানালো ছেলে।

ভাইরাল ছবিতে দেখা যায়, হাসপাতালের কয়েকতলা উপরের কাচের জানালার পাশে বসে ভেতরের দিকে তাকিয়ে রয়েছে এক ব্যক্তি। ৩০ বছরের যুবক কেনো এমনভাবে হাসপাতালের জানালার পাশে বসে আছেন? সেই খবর নিতেই বেরিয়ে এলো হৃদয়বিদারক তথ্য।

জানা গেছে, ওই যুবকের নাম জিহাদ আল সুয়াইতি। তার মা করোনা আক্রান্ত হয়ে হাসপাতালেই ভর্তি ছিলেন। সরকারি হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি মাকে দেখতে যাওয়ার অনুমতি স্বাভাবিকভাবে পায়নি ছেলে। তাই জানালার পাশে বসে মায়ের জন্য অপেক্ষা করছিলেন তিনি।

শেষ সময়েও মায়ের কাছ থেকে সরে যেতে চাননি এ যুবক। জানালা দিয়েই মায়ের মৃত্যুর কোলে ঢলে পড়া দেখেছে ছেলে। যতদিন মা হাসপাতালে ভর্তি ছিলেন, ততদিন রাতে ওই জানালার ধারে বসে থাকতেন এ যুবক। মহম্মদ সাফা নামে একজন ছবিটি শেয়ার করে এ ব্যাপারে লিখেছেন।

আগে থেকেই লিউকেমিয়ার রোগী মায়ের শরীরে করোনা সংক্রমণ করে। পরে তাকে পাঁচদিন হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল। যুবক জানান, তার অসহায় লাগতো। তাই হাসপাতালের জানালার পাশে বসে থাকতেন এবং মাকে দেখতেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

June 25, 2026
শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

June 25, 2026
India

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

June 25, 2026

Latest News

earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

India

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

ট্রাম্প

ভেনেজুয়েলাকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, ইচ্ছুক, সক্ষম : ট্রাম্প

বিজয় থালাপতি

সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেবেন বিজয় থালাপতি

বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

ভিসা নীতি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

জাহাজ

হরমুজ নিয়ে অগ্রগতি হলেও এখনো আটকা শত শত জাহাজ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa