
সংবাদ সংস্থা ওয়াফার বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরাইল সরকারও বেথলেহেমে জরুরি অবস্থার কথা নিশ্চিত করেছে। এই বিষয়ে ইসরায়লে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ফিলিস্তিনি সরকারের সঙ্গে সমন্বয় করেই এই জরুরি অবস্থা জারি করা হয়েছে।
পশ্চিম তীরে প্রবেশের বিষয়টি ইসরাইল তদারকি করলেও ফিলিস্তিনি সরকার সীমাবদ্ধভাবে কিছু ক্ষমতা প্রয়োগ করতে পারে।
করোনা ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও তিন হাজার ছাড়িয়েছে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



