
সেখানে অবস্থার অবনতি ঘটলে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ২টার দিকে তার মৃত্যু হয়। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. হাবিবুর রহমান বুলবুল বলেন, এসআই জাহাঙ্গীর বুকে ব্যাথা নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।
কটিয়াদী মডেল থানার ওসি এসএম শাহাদত হোসেন বলেন, এসআই জাহাঙ্গীর সকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। কিশোরগঞ্জ পুলিশ লাইন্সে তার নামাজে জানাযা শেষে নিজ বাড়ি শ্রীপুরে লাশ প্রেরণ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



