
অপরদিকে ভগবানপুরে ইন্দোনেশিয়া-ফেরত এক যুবককে ঘিরে তৈরি হয়েছে সন্দেহ। তার শরীরেও করোনা ভাইরাসের একাধিক উপসর্গ দেখা গেছে।
এরইমধ্যে ভারতে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। তবে করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত না হতে আহ্বান জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। ভারত করোনা ভাইরাস মোকাবিলায় পুরোপুরিভাবে প্রস্তুত রয়েছে বলে সংসদে বিবৃতি দিয়ে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সংসদে করোনা ভাইরাস নিয়ে বিবৃতি দিতে গিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানান, করোনা ভাইরাস নিয়ে অযথা ভারতীয়দের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



