
সোমবার রেডিও তেহরানকে দেয়া এক সাক্ষাৎকারে জমিয়তে উলামায়ে হিন্দ পশ্চিমবঙ্গ শাখার সভাপতি ও রাজ্যের মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী এ কর্মসূচির কথা জানান।
মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, ‘২৩ থেকে ২৫ জানুয়ারি কলকাতার রামলীলা ময়দানে আমরা গণঅবস্থান করব। প্রথমদিন মিছিল নিয়ে সেখানে অবস্থান নেয়া হবে। কলকাতার রাজাবাজার চৌরাস্তা থেকে কয়েক হাজার মানুষের মিছিল হবে। প্রতিবাদ মিছিলটি শিয়ালদহ, মৌলালী হয়ে রামলীলা ময়দানে পৌঁছাবে।’
তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে সংখ্যালঘুদের পাশাপাশি সংখ্যাগুরু মানুষজন গোটা ভারতে প্রতিবাদ করছেন। সংখ্যালঘুরা একা প্রতিবাদ করলে দাঙ্গা বেধে যাবে। সংখ্যাগুরুরা সঙ্গ দিয়েছেন বলেই গণপ্রতিবাদ সম্ভব হচ্ছে।
এদিকে জমিয়তে উলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গ শাখার সাধারণ সম্পাদক মুফতি আব্দুস সালাম এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘এনআরসি, সিএএ ও এনপিআর নিয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী যে আগ্রাসী পরিবেশ তৈরি করেছেন গণতান্ত্রিক দেশে তা মেনে নেয়া যায় না। এর প্রতিবাদে ২৩, ২৪ ও ২৫ জানুয়ারি তিনদিন ধরে কলকাতার এন্টালির রামলীলা ময়দানে গণঅবস্থান কর্মসূচি পালন করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



