Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিনোদন ‘কাঁটা লাগা’ গার্ল শেফালীর মৃত্যুর কারণ নিয়ে মুখ খুললেন স্বামী
বিনোদন

‘কাঁটা লাগা’ গার্ল শেফালীর মৃত্যুর কারণ নিয়ে মুখ খুললেন স্বামী

By Shamim RezaMay 14, 20262 Mins Read

বলিউডের ‘কাঁটা লাগা’ গার্ল হিসেবে পরিচিত শেফালী জারিওয়ালা। এই অভিনেত্রীর আকস্মিক মৃত্যুকে ঘিরে নানা জল্পনা ছড়িয়ে পড়েছিল।

শেফালী

Advertisement

যার মধ্যে কিছু মন্তব্যে বলা হয় যে, ইনজেকশনের কারণে নায়িকার মৃত্যু হয়েছিল। এবার সেই জল্পনা নিয়ে মুখ খুললেন তার স্বামী পরাগ ত্যাগী।

তার মতে এই দাবিগুলো মিথ্যা। পরাগ প্রশ্ন তুলেছেন, ফর্সা হওয়ার জন্য শেফালির ইনজেকশনের প্রয়োজন ছিল কী?

এক সাক্ষাৎকারে পরাগ বলেন, ‘আমরা সব কিছুই খাই।

শেফালি মারা যাওয়ার আগের দিনও আমরা চাইনিজ খাবার খেয়েছিলাম। আমাদের না খেয়ে থাকার কী দরকার? ও তো বেশ ফিট ছিল।

না খেয়ে থাকলে মুখ ফ্যাকাশে হয়ে যায়।’

কিন্তু নিজের বয়স ধরে রাখার জন্য কি ইনজেকশন নিতেন শেফালি? কারণ এই নিয়ে একটা সময় বেশ আলোচনা হয়েছিল। এই দাবির প্রসঙ্গে পরাগ বলেন, ‘ওর আরও ফর্সা চামড়ার কী দরকার ছিল? দয়া করে বলুন, কোন ধরনের ইনজেকশন বয়স ধরে রাখতে সাহায্য করে। যদি তা আজও সত্যি হতো, তাহলে রতন টাটা এখনও বেঁচে থাকতেন।’

পরাগ জানান, শেফালীর মৃত্যু কেবল লেখা ছিল। তার আত্মা এখনও পরাগের সঙ্গেই আছে। তিনি বলেন, ‘বন্ধুরা, গুঞ্জন ছড়াবেন না দয়া করে।’

এরপর পরাগ তার পোষা কুকুর সিম্বার কথাও বলেন। তিনি বলেন, ‘এমন এক আবেগঘন মুহূর্তে সিম্বা তার অবলম্বন ছিল।’ পরাগ আরও জানান, তিনি কখনো কল্পনাও করতে পারেননি সিম্বা তার এত বড় অবলম্বন হয়ে উঠবে।

উল্লেখ্য, মাত্র ৪২ বছর বয়সে ২০২৫ সালের (২৭ জুন) মারা যান শেফালী জারিওয়ালা। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছিল ওই সময়। এর আগে অসুস্থতা অনুভব করার পর তড়িঘড়ি তাকে মুম্বাইয়ের বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

১৯৮২ সালের ১৫ ডিসেম্বর মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন শেফালী। তিনি গুজরাটের সরদার বল্লভভাই পটেল ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ইনফরমেশন টেকনোলজিতে বিএসসি ডিগ্রি অর্জন করেন।

২০০২ সালে ইন্ডি পপ গান ‘কাঁটা লাগা’র রিমেক ভিডিওর মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তা পান শেফালী। সত্তরের দশকের হিন্দি সিনেমা ‘সমৃদ্ধি’র গানের রিমেকটি সে সময় তুমুল জনপ্রিয় হয়। এরপর ‘কাঁটা লাগা গার্ল’ নামে পরিচিতি পান তিনি। বলিউডে ক্যামিও চরিত্রে দেখা যায় তাকে সালমান খান ও অক্ষয় কুমার অভিনীত ‘মুঝসে শাদি করোগি’ সিনেমাতে। সব মিলিয়ে ৩৫টির বেশি মিউজিক ভিডিওতে কাজ করেছেন শেফালী।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

ব্যক্তিগত জীবনে ২০০২ সালে তার প্রথম বিয়ে হলেও সেই সম্পর্ক টেকেনি। ২০০৯ সালে তিনি স্বামীর বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন এবং বিচ্ছেদ ঘটে। পরে অভিনেতা পরাগ ত্যাগীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে ২০১৪ সালে বিয়ে করেন শেফালী। দুজন মিলে অংশ নিয়েছিলেন জনপ্রিয় রিয়েলিটি শো ‘নাচ বালিয়ে ৫’-এ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
নীহা

আমি এখন সিঙ্গেল না, সম্পর্কে আছি : নীহা

June 29, 2026
অভিনেত্রী পারসা ইভানা

পারিশ্রমিক বকেয়া রাখার অভিযোগ তুললেন অভিনেত্রী পারসা ইভানা

June 29, 2026
অপরাজিতা আঢ্য

আমি বুড়ি হইনি, জীবনটাকে উদযাপন করছি : অপরাজিতা আঢ্য

June 29, 2026

Latest News

নীহা

আমি এখন সিঙ্গেল না, সম্পর্কে আছি : নীহা

অভিনেত্রী পারসা ইভানা

পারিশ্রমিক বকেয়া রাখার অভিযোগ তুললেন অভিনেত্রী পারসা ইভানা

অপরাজিতা আঢ্য

আমি বুড়ি হইনি, জীবনটাকে উদযাপন করছি : অপরাজিতা আঢ্য

পারসা ইভানা

পরিচালকের বিরুদ্ধে পারসা ইভানার অভিযোগ

perizad

অভিনয় ছেড়ে ১৫৬ কোটি টাকার ব্যবসা সামলাচ্ছেন অভিনেত্রী

অভিনেত্রী নাজনীন নীহা

বাগদানের ইঙ্গিত, কাকে বিয়ে করছেন অভিনেত্রী নাজনীন নীহা?

জিও নিউজের সম্প্রচার

জিও নিউজের সম্প্রচার ১৫ দিনের জন্য স্থগিত

সারিকা সাবরিন

বর্তমান সময়ের অনেক নারী দোলনের সঙ্গে নিজের মিল খুঁজে পাবেন : সারিকা

বসন্তের কোকিল

সিঁথির কণ্ঠে ‘বসন্তের কোকিল’, প্রথম দিনেই ৮১ হাজার ভিউ!

ভাস্কর

বাংলা সাহিত্যের প্রখ্যাত কবি ও কথাসাহিত্যিক ভাস্কর চৌধুরী আর নেই

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa