Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক কাউকে ‘রাষ্ট্রহীন’ করবে না এনআরসি : কেন্দ্রীয় সরকার
আন্তর্জাতিক

কাউকে ‘রাষ্ট্রহীন’ করবে না এনআরসি : কেন্দ্রীয় সরকার

By Saleh MohammadSeptember 2, 20192 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : আসামের চূড়ান্ত নাগরিক তালিকা (এনআরসি) প্রকাশের পর রবিরার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আবারও বলা হয়েছে, এর মধ্য দিয়ে কেউ ‘রাষ্ট্রহীন’ বা ‘বিদেশি’ বলে গণ্য হবে না। তালিকা থেকে বাদ পড়াদের কেউ অধিকার বা পরিচয় থেকেও বঞ্চিত হবে না। দেশটির সম্প্রচারমাধ্যম এনডিটিভি সরকারি সূত্রকে উদ্ধৃত করে বলছে, আইনগতভাবে নিজেদের বৈধ নাগরিক হিসেবে প্রমাণ করার সব সুযোগই তারা পাবেন।

কাউকে ‘রাষ্ট্রহীন’ করবে না এনআরসি : কেন্দ্রীয় সরকার

Advertisement
শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় আসামের চূড়ান্ত নাগরিক তালিকা (এনআরসি) প্রকাশ করা হয়। তালিকা থেকে বাদ পড়েছেন রাজ্যের প্রায় ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় নাগরিক তালিকায় প্রায় ১৯ লাখ মানুষকে অন্তর্ভুক্ত করা হয়নি, তারা ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণ না করতে পারলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে সরকার। আসামের নাগরিক তালিকা প্রকাশের পর ভারতের কেন্দ্রীয় সরকার বলছে, এটি জনগণকে বিস্তারিত নির্দেশনা দিয়ে আপিল করতে সহায়তা করবে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি রবিবার বাদ পড়া ব্যক্তিদের বন্দি ও বিতাড়িত না করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন। এর পরপরই ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘নাগরিক তালিকা থেকে বাদ পড়াদের সঙ্গে আসামের কোনও বাসিন্দার অধিকারের সংশ্লিষ্টতা নেই। যাদের নাম তালিকায় নেই তাদের বন্দি করা হবে না। তারা আইনের আওতায় পাওয়া সব প্রতিকার শেষ হওয়া পর্যন্ত সব অধিকার ভোগ করবে।’ আপিল শুনানির জন্য ডিসেম্বরের মধ্যে বিদ্যমান ১০০টি ট্রাইব্যুনালের সঙ্গে আরও ২০০টি ট্রাইব্যুনাল যুক্ত করা হবে।

এনআরসি হালনাগাদ প্রসঙ্গে ওই মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, এটা সরাসরি সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ করছে। আদালতের ইস্যুকৃত নির্দেশনা অনুযায়ী কাজ করছে কেবল সরকার। তিনি বলেন, ‘এটা বৈষম্যহীন প্রক্রিয়া, এতে পক্ষপাত ও অন্যায়ের সুযোগ নেই। এনআরসিতে ডাটা তৈরির জন্য আবেদন ফরম থেকে দেখা যায়, আবেদনকারীর ধর্ম জানতে চেয়ে আবেদনে কোন কলাম (ঘর) নেই।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saleh Mohammad
  • Facebook
  • X (Twitter)
Related Posts
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026
Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

June 22, 2026

Latest News

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa