21520

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের নাট্যব্যক্তিত্ব সুদীপ্ত চট্টোপাধ্যায় ধ’র্ষণের অভিযোগে সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন। নাটকের মহড়ার কথা বলে দিনের পর দিন ধ’র্ষণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এবার হ্যাশট্যাগ মি-টুর মাধ্যমে প্রকাশ্যে এসেছে আরেক শিল্পীর স্বরূপ।

মহীনের ঘোড়াগুলি ব্যান্ড খ্যাত রঞ্জন ঘোষালের বিরুদ্ধে পরপর তিনজন অভিযোগ করেছেন। তাদের মধ্যে রয়েছেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মেয়ে দেবলীনা মুখোপাধ্যায়ও।

দেবলীনা জানিয়েছেন, আমি রঞ্জন ঘোষালকে কাকু বলে ডাকতাম। আমার যখন ১০ বছর বয়স, তখন থেকে আমায় তিনি চিনতেন। তিনি আমার বাবার বন্ধু ছিলেন। ২০০৩-২০০৪ সাল থেকে আমি তার সঙ্গে কাজ করা শুরু করি।

তিনি আরো বলেন, তার পরে তার আসল চেহারাটা দেখি। আমাদের চ্যানেল থেকে আমায় ও আমার এক নারী সহকর্মীকে তার সঙ্গে কাজ করার প্রস্তাব দেওয়া হয়েছিল। আমরা তার অফিস তথা গেস্ট হাউসে যেতাম। একদিন আমাকে ডাকা হলো। আমি গিয়ে দেখলাম, সেখানে আর কেউ নেই।

তিনি সোফায় বসতে বললেন তার পাশে। আমি নিশ্চিত ছিলাম, তিনি আমার কোনো ক্ষতি করবেন না। কারণ, বহু বছর ধরে তিনি আমাকে চেনেন। কিন্তু হঠাৎ তিনি আমাকে বিভিন্নভাবে ছোঁয়ার চেষ্টা করতে লাগলেন। হঠাৎ করে আমাকে পেছন থেকে জাপটে ধরে কাঁধে তার দাড়িওয়ালা মুখটা ঘঁষতে লাগলেন। সঙ্গে সঙ্গে আমি চেঁচিয়ে উঠি। কেউ তখনই দরজায় বেল বাজায়। আমি ব্যাগ নিয়ে বেরিয়ে আসি।

এ অভিযোগে আদালতেও মামলা করেছিলেন দেবলীনা মুখোপাধ্যায়। কিন্তু পরে সেই মামলা তুলে নেন তিনি। এ বিষয়ে দেবলীনা জানিয়েছেন, তার পরিবার ক্ষমায় বিশ্বাসী। কিন্তু ওই ঘটনার পরেও রঞ্জন ঘোষাল তার স্বভাব বদলাননি। ঘটনা থেকে কোনো শিক্ষাও নেননি।

সংবাদমাধ্যমের কাছে প্রথমে এই অভিযোগ অস্বীকার করে রঞ্জন ঘোষাল বলেন, এই অভিযোগ মিথ্যা। দেবলীনা আদালতে গিয়েছিল। কিন্তু আদালত এই মামলা খারিজ করে দেয়। আমি তাকে একবার কাজের জন্য জনসমক্ষে বকেছিলাম। সেই রাগ থেকেই এই অভিযোগ করেছে বোধহয় সে।

কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফেসবুকে ক্ষমা চান রঞ্জন। এরই মধ্যে আরো দুই তরুণী রঞ্জনের বিরুদ্ধে যৌ’ন হেনস্থার অভিযোগ করেন। তারাও জানান, বই, গান, দর্শন এইসব বিষয় নিয়ে আলোচনা শুরু করলেও পরে যৌ’নতার প্রস্তাব দিয়েছিলেন রঞ্জন। এমনকি ১৬ বছরের এক কিশোরীকেও মেসেঞ্জার চ্যাটে অশ্লীল প্রস্তাব দিয়েছিলেন তিনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.