Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : কাতারে ওমান নাগরিক আহমেদ শাকির মোহাম্মদ আল বেলুশির সেলিয়া সেন্টাল সবজি মার্কেটের একটি দোকান থেকে বাংলাদেশি ২ কোটি ১০ লাখ টাকা আত্মসাৎ করে পালিয়েছে কুমিল্লার মাসুদুর রহমান মাসুদ। তার দেশে পালিয়ে যাওয়ায় ওই দোকানে কর্মরত তিন বাংলাদেশি পড়েছেন বিপাকে।

মাসুদুর রহমান মাসুদের গ্রামের বাড়ি সালমানপুর এলাহিপুর কুমিল্লা সদর দক্ষিণ কুমিল্লা বলে জানা গেছে। তার বাবার নাম সেলিম মিয়া।

স্থানীয় সময় শনিবার (১৩ মার্চ) রাতে কাতারের রাজধানী দোহা পুরাতন সবজি মার্কেট এলাকায় টাকা আত্মসাৎকারী মাসুদের বিচার দাবি করে সংবাদ সম্মেলন করেছেন ওমানি নাগরিকের দোকানে কর্মরত তিন বাংলাদেশি। তারা হলেন- মোহাম্মদ সাদ্দাম, মামুন হোসেন, কবির হোসাইন ও বাংলাদেশ কমিউনিটির নেতারা।

অর্থ আত্মসাৎ করে কাতার থেকে দেশে পালিয়ে যাওয়া মাসুদুর রহমান মাসুদের কাছ থেকে টাকা উদ্ধারে কাতারের বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও কুমিল্লা পুলিশ সুপারের সহযোগিতা কামনা করেন ভুক্তভোগী প্রবাসী ও কমিউনিটির নেতারা।

ভুক্তভোগীরা জানান, দোকানের মালিক ওমানি নাগরিক, কাতারে না থাকায় কৌশলে আমাদের অজান্তে গোপনে টাকা নিয়ে দেশে পালিয়ে যায় মাসুদ। দোকানের মালিককে তার পালিয়ে যাওয়া বিষয় জানালে মালিক ওমান থেকে ফিরে এসে আমরা জড়িত আছি উল্লেখ্য করে কাতার পুলিশের কাছে মামলা করেছে। বিপুল পরিমাণ অর্থ আমাদের তিন জনের কাছে আছে দাবি করে দোকানের মালিক, যতদিন পর্যন্ত বিপুল পরিমাণ অর্থ মালিককে ফিরত না দিব ততদিন আমাদের তিন জনের দেশে যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে।

তারা আরো বলেন, আমরা স্বল্প উপার্জনকারী সামান্য বেতনের টাকা দিয়ে দেশে আমাদের পরিবার পরিজন নিয়ে কোনরকম চলি। এমতাবস্থায় মাসুদুর রহমান মাসুদের কাছ থেকে টাকা উদ্ধারে দূতাবাস ও বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছেন কামনা করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা কাজী আশরাফ হোসাইন, মোহাম্মদ আব্দুল মান্নান, শহিদ উল্লাহ, মনির হোসেন, আনোয়ার হোসেন।

অর্থ আত্মসাৎ করে কাতার থেকে দেশে পালিয়ে যাওয়া মাসুদুর রহমান মাসুদ মুঠোফোনে ভুক্তভোগীদের টাকা ফেরত দেওয়ার কথা বললেও এখনো পর্যন্ত কোন টাকা ফেরত দেয়নি বলেও জানা গেছে।

এ বিষয় বাংলাদেশ দূতাবাসের তৃতীয় সচিব এ কে এম মুনীরুজ্জামান বলেন, কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জসীম উদ্দিনকে মাধ্যম করে কুমিল্লা পুলিশ সুপার বরাবর বিচার চেয়ে আবেদন করেছেন ভুক্তভোগীরা। আমরা কাতার বাংলাদেশ দূতাবাস থেকে কুমিল্লা পুলিশ সুপারকে আসামি মাসুদুর রহমান মাসুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.