আন্তর্জাতিক ডেস্ক : কানাডায় মজুরি ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে বুধবার থেকে ধর্মঘটে যাচ্ছেন এক লাখ ৫৫ হাজারেরও বেশি সরকারি কর্মচারী। সরকারের সাথে সমঝোতা না হলে ধর্মঘট অব্যাহত রাখার হুমকি দিয়েছেন আন্দোলনকারীরা।

Advertisement

পাবলিক সার্ভিস অ্যালায়েন্স অফ কানাডা (পিএসএসি) এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।

পিএসএসি ন্যাশনাল প্রেসিডেন্ট ক্রিস অ্যালওয়ার্ড বলেন, অন্যান্য কর্মচারীর মতো তারাও ন্যায্য মজুরি ও সুন্দর কর্মপরিবেশ চায়। আলোচনার টেবিলে কিছু অগ্রগতি হলেও আমাদের সদস্যরা অব্যাহতভাবে পিছিয়ে থাকায় হতাশ হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, আমরা দু’বছর ধরে আলোচনা চালিয়ে যাচ্ছি। কর্মচারীরা আর অপেক্ষা করতে চায় না। তাই আমরা সময় বেঁধে দিয়েছি।

স্থানীয় সময় মঙ্গলবার রাত নয়টার মধ্যে সমঝোতায় না পৌঁছানো গেলে বুধবার ১২টা এক মিনিট থেকে সাধারণ ধর্মঘট শুরু হবে বলে জানান তিনি।

এ বিষয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সাংবাদিকদের বলেন, গঠনমূলক অগ্রগতি ও নানা সুবিধা রয়েছে এবং আমরা খুব আশাবাদী যে আমরা এটি সমাধান করতে সক্ষম হবো। সমস্ত কানাডিয়ানদের জন্য এটি সমাধান করার চেষ্টা করছি।

উল্লেখ্য, কানাডার রাজস্ব সংস্থাসহ ২০টিরও বেশি দপ্তরের এসব কর্মচারী ২০২১ সাল থেকে চুক্তি ছাড়াই কাজ করছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.