Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক কানাডায় পড়তে যাওয়া কি মধ্যবিত্তের নাগালের বাইরেই চলে যাবে
আন্তর্জাতিক শিক্ষা

কানাডায় পড়তে যাওয়া কি মধ্যবিত্তের নাগালের বাইরেই চলে যাবে

By জুমবাংলা নিউজ ডেস্কজানুয়ারি 20, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : এ বছরের শুরুতে বিদেশি শিক্ষার্থীদের আসার আগে থাকা-খাওয়া বাবদ ১০ হাজার কানাডিয়ান ডলার ব্যাংকে দেখলেই হতো। এখন ২০ হাজার ৬৩৩ কানাডিয়ান ডলার দেখাতে হবে।

কানাডায় পড়তে যাওয়া কি মধ্যবিত্তের নাগালের বাইরেই চলে যাবে

Advertisement

ক্রমবর্ধমান বাসস্থান-সংকটের কারণে কানাডা আগামী ফল (সেপ্টেম্বর ২০২৪) সেশন থেকে বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা কমিয়ে আনছে। কো ভি ড ও ইউক্রেন যুদ্ধের কারণে কানাডার অর্থনীতিতে বিরূপ অবস্থা দেখা দিলে গত তিন বছর কানাডা বিদেশি শিক্ষার্থীদের তাদের দেশে আনার সংখ্যা বাড়িয়ে দেয়। আগে যেখানে কানাডা ৩ থেকে ৪ লাখ বিদেশি শিক্ষার্থী আনত, তা বেড়ে ২০২৩ সালে দাঁড়ায় প্রায় ৯ লাখ। এত বিশাল সংখ্যার শিক্ষার্থী কানাডার অর্থনীতিতে ২০ বিলিয়ন ডলার অবদান রেখেছে। কিন্তু এর প্রভাব পড়েছে কানাডার বাসস্থান, চাকরি ও বেশ কিছু জায়গায়। এত বিশাল সংখ্যার বিদেশি শিক্ষার্থী আসার ফলে কানাডায় বাসস্থান-সংকট দেখা দিয়েছে, বাড়িভাড়া বেড়ে গেছে প্রায় ৩ ভাগের ১ ভাগ। কানাডায় গত বছর বিদেশি শিক্ষার্থীদের মধ্যে অ্যাসাইলাম (শরণার্থী) দাবি করার সংখ্যাও বেড়ে গিয়েছে কয়েক গুণ।

এত বিশাল সংখ্যার বিদেশি শিক্ষার্থী কানাডায় আসার ফলে পরবর্তী সময়ে কানাডা একটি বড় ধরনের সমস্যায় পড়বে। কানাডায় প্রতিবছর গড়ে সাড়ে চার লাখ মানুষকে স্থায়ীভাবে থেকে যাওয়ার অনুমতি দেওয়া হয়, যার মধ্যে বিদেশি শিক্ষার্থী তিন লাখের বেশি নয়। অথচ ২০২৩ সালেই কানাডায় ৯ লাখ বিদেশি শিক্ষার্থী এসেছেন।

২০২৪ সালের শুরুতে কানাডা বিদেশি শিক্ষার্থীদের আসার আগে থাকা-খাওয়া বাবদ ১০ হাজার কানাডিয়ান ডলার ব্যাংকে দেখালেই হতো। এখন তা বাড়িয়ে ২০ হাজার ৬৩৩ কানাডিয়ান ডলার করা হয়েছে। কানাডায় টিউশন ফি-ও বেড়ে গিয়েছে।

কানাডায় এখন এক বছর পড়তে গেলে টিউশন ফি বাবদ গুনতে হয় ২০ হাজার থেকে ২৫ হাজার ডলার। অর্থাৎ থাকা-খাওয়া বাবদ খরচ, টিউশন ফি ও বিমানভাড়া বাবদ কমপক্ষে ৫০ হাজার কানাডিয়ান ডলার সমপরিমাণের টাকা না থাকলে কানাডায় আবেদন করা যাবে না।

অন্য দিকে এখন কানাডার অধিকাংশ বিদেশি শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি ইচ্ছামতো কাজ করতে পারেন। কিন্তু এপ্রিল ২০২৪ থেকে কোনো বিদেশি শিক্ষার্থী ২০ ঘণ্টার বেশি কাজ করতে পারবেন না। এই ২০ ঘণ্টা কাজ করে বৈধভাবে প্রতি মাসে ১ হাজার ২০০ ডলারের বেশি আয় করা সম্ভব নয়। ফলে একজন বিদেশি শিক্ষার্থীর খরচের তিন ভাগের দুই ভাগই তাঁদের অভিভাবকদের কাছ থেকে আনতে হবে, যার পরিমাণ বছরে ৩০ হাজার ডলার। এ ক্ষেত্রে অভিভাবকদের পর্যাপ্ত অর্থনৈতিক সাহায্য ছাড়া কানাডায় পড়াশোনা করা বেশ কঠিন হয়ে দাঁড়াবে। অন্য দিকে গত কয়েক বছরে বিশাল সংখ্যার বিদেশি শিক্ষার্থী আসার ফলে অনেকেই পড়াশোনা শেষে কানাডায় স্থায়ীভাবে থেকে যাওয়ার সুযোগ পাবেন না।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

জুন 21, 2026
প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

জুন 21, 2026
সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

জুন 21, 2026

Latest News

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

a-farmer-sprays-insecticide

ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, নিষিদ্ধ দেশে দেশে

delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

যুক্তরাজ্যে উচ্চশিক্ষা : ‘ঝামেলামুক্ত’ সেবা দিচ্ছে ‘হ্যাসল ফ্রি এডুকেশন’

hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa