Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক কানাডায় বেকারত্ব বিদেশী শিক্ষার্থীদের ওপর প্রবল চাপ সৃষ্টি করছে
আন্তর্জাতিক

কানাডায় বেকারত্ব বিদেশী শিক্ষার্থীদের ওপর প্রবল চাপ সৃষ্টি করছে

By Saiful IslamApril 30, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : কানাডায় চাকরির বাজার সঙ্কুচিত হচ্ছে। সাথে যোগ হয়েছে ক্রমবর্ধমান অভিবাসন, যার ফলে দেশটিতে গত ৬৭ বছরের মধ্যে সবচেয়ে দ্রুততম হারে জনসংখ্যা বাড়ছে। সব মিলিয়ে, দেশটিতে অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর বড় ধরনের চাপ তৈরি হয়েছে।

কানাডায় বেকারত্ব বিদেশী শিক্ষার্থীদের ওপর প্রবল চাপ সৃষ্টি করছে

Advertisement

দেশটিতে অবস্থানরত ১০ লাখেরও বেশি বিদেশী শিক্ষার্থীরা মূলত নিম্ন বেতনের খণ্ডকালীন চাকরি করতে পারেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ছবি দেখা গেছে, যেখানে ক্যাশিয়ারের মতো পদে একজন কর্মী নিয়োগের ক্ষেত্রেও ব্যবসা প্রতিষ্ঠানের বাইরে চাকরি প্রার্থীদের বিশাল লাইন।

ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ধিভানি মালিক বলেন, ‘ভ্যাঙ্কুভারে জীবনযাপনের খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি চাকরির সুযোগ কমতে থাকায় (আমরা) অনেক উদ্বেগে আছি।’

তিনি আরো বলেন, ‘আন্তর্জাতিক শিক্ষার্থীরা ইতোমধ্যে ফিস বাবদ অনেক অর্থ খরচ করে। সাথে বাড়ি ভাড়া ও জীবনযাপনের খরচ বেড়ে যাওয়ায় আর্থিক চাপ অনেক বেড়েছে।’

সাম্প্রতিক মাসগুলোতে কানাডায় বেকারত্বের হার বেড়ে মার্চে ৬ দশমিক ১ শতাংশ হয়েছে, যা তরুণদের ক্ষেত্রে প্রায় দ্বিগুণ। ফেডারেল সরকারের পরিসংখ্যান সংস্থা এই তথ্য জানিয়েছে।

এই ধারার পেছনে কারণ হিসেবে জনসংখ্যা বৃদ্ধির ঊর্ধ্বগতিকে মূলত দায়ী করা হয়েছে, যার পুরোটাই ঘটছে অভিবাসন ও মৌসুমী কর্মী ও বিদেশী শিক্ষার্থীদের মতো সাময়িক বাসিন্দাদের আগমনের ফলে।

জনসংখ্যার এই দ্রুত প্রবৃদ্ধির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কথা বিবেচনা করা হচ্ছে, যাদেরকে কানাডায় চাকরির সুযোগ এবং স্নাতক ডিগ্রি লাভের পর নাগরিকত্ব দেয়া হয়।

মোটা দাগে, যুক্তরাষ্ট্রের জনসংখ্যা কানাডার চেয়ে ৮ গুণ বেশি হলেও দুই দেশে প্রায় সমান সংখ্যক বিদেশী শিক্ষার্থী রয়েছে। ওয়াশিংটন পোস্ট এ সপ্তাহে এই তথ্য জানিয়েছে।

বিদেশী শিক্ষার্থীরা কানাডার নাগরিকদের তুলনায় কোর্স ফি বাবদ অনেক বেশি অর্থ দেয়, যার ফলে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য তারা আয়ের গুরুত্বপূর্ণ উৎস।

রাজনৈতিক চাপ :
রাজনৈতিক চাপ বাড়তে থাকায় সরকার জানুয়ারিতে বিদেশী শিক্ষার্থী ভর্তি ক্ষেত্রে নতুন কোটা চালু করেছে এবং গত মাসে সাময়িক বাসিন্দার সংখ্যা নিয়ন্ত্রণে একটি পরিকল্পনার কথা ঘোষণা করেছে।

যেসব বিদেশী শিক্ষার্থী পড়ালেখার পাশাপাশি উপার্জন করতে চান, তাদের সমস্যাগুলো বিদ্যমান নীতিমালার কারণে আরো ঘনীভূত হয়েছে। এসব নীতিমালা অনুযায়ী তারা কোন ধরনের চাকরি করতে পারবেন এবং কত ঘণ্টা কাজ করতে পারবেন, তার ওপর সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।

টরন্টো ভিত্তিক অভিবাসন বিশেষজ্ঞ আল পারসাই বলেন, ‘মূল বিষয়টি হলো, তারা পূর্ণকালীন কাজ করতে পারেন না। তাদের কানাডীয় ডিগ্রি বা কাজের অভিজ্ঞতা নেই। যার ফলে, তারা ন্যূনতম ঘণ্টাভিত্তিক বেতনের চাকরি করতে বাধ্য হয়।’

স্টুডেন্ট ভিসার সংখ্যা কমানোর সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়গুলোর জন্য মাথা ব্যথার কারণ হতে পারে। উদাহরণ হিসেবে কানাডার সবচেয়ে সম্মানজনক বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতম, ইউবিসির কথা বলা যায়, যেখানে ২০২২ সালে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে ২৭ শতাংশই ছিল বিদেশী শিক্ষার্থী।

সূত্র : ভয়েস অব আমেরিকা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026
Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

June 22, 2026

Latest News

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa