আন্তর্জাতিক ডেস্ক : গত মাসে কানাডা সরকারের পাস করা নতুন আইন মানতে গিয়ে দেশটিতে সংবাদের সব লিংক মুছে ফেলতে যাচ্ছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। সংবাদমাধ্যম পলিটিকো’র বরাত দিয়ে সিবিসি নিউজ এ তথ্য জানায়।

কানাডায় সংবাদের লিংক মুছে ফেলতে যাচ্ছে গুগল

কানাডায় ‘অনলাইন নিউজ অ্যাক্ট’ নামে নতুন আইন হয়েছে, যাতে বলা হয়েছে, কোনো প্ল্যাটফর্মে সংবাদের লিংক শেয়ার হলে ওই সংবাদ প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করতে হবে।

এর আগে কানাডা সরকার নতুন আইন করায় দেশটিতে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা এই দুই প্ল্যাটফর্মে সংবাদ শেয়ার করতে পারবেন না জানায় সামাজিক যোগাযোগমাধ্যম দুটির মালিকানা প্রতিষ্ঠান মেটা।

ফেসবুক ও ইনস্টাগ্রামের পাশাপাশি গুগলের প্ল্যাটফর্মগুলোতেও নতুন আইন একইভাবে কার্যকর হবে।

সংবাদমাধ্যমগুলোর কন্টেন্ট যেহেতু ফেসবুক ও ইনস্টাগ্রামে শেয়ার করা হয়, এসব সংবাদপ্রতিষ্ঠানকে তার মূল্য পরিশোধ করতে হবে এ মর্মে আইন করতে যাচ্ছে কানাডা সরকার। ‘অনলাইন নিউজ অ্যাক্ট’ নামের আইনটি উচ্চকক্ষ সিনেটে বৃহস্পতিবার পাস হয়েছে। শুধু রাজকীয় অনুমোদনের অপেক্ষা। এর আগে ২০২১ সালে অস্ট্রেলিয়া একই রকম আইন করেছিল।

কানাডার সংবাদমাধ্যমগুলোর উপর্যুপরি অভিযোগের পর দেশটি এই আইন করার উদ্যোগ নেয়। সংবাদমাধ্যমগুলোর দাবি, তাদের কন্টেন্ট ব্যবহার করে সামাজিক যোগাযোগের সাইটগুলো ব্যবসা করছে, অথচ সংবাদ তৈরি করছে যারা তারা কোনোভাবে লাভবান হতে পারছে না।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.