আন্তর্জাতিক ডেস্ক : কানাডার ভ্যাঙ্কুভারায় একটি বাড়িতে গুলিবিদ্ধ চার মরদেহ পাওয়া গেছে। এ ঘটনার পর হ ত্যা র তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement
এর আগে বুধবার রিচমন্ড এলাকার একটি বাড়িতে মরদেহগুলো পাওয়া যায় বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে। নিহতদের পরিচয় প্রকাশ না হলেও তারা পরস্পরকে চিনতো বলে পুলিশের ধারণা।
প্রাথমিক সাক্ষ্যপ্রমাণে এই আবাসিক এলাকাটিতে হওয়া এ হত্যাকাণ্ড ‘পূর্বপরিকল্পিত’ বলে মনে হচ্ছে তদন্তকারীদের। তারা জানান, মঙ্গলবার রাতে খবর পাওয়ার পর তাদের কর্মকর্তারা ঘটনাস্থলে যান, তাদের ধারণা হত্যাকাণ্ডের ঘটনাটি সম্ভবত সোমবার রাতের।
এ হত্যার ঘটনা তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন তদন্ত দলের সদস্য ডেভিড লি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



