Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক কানাডার নৌবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, তিন ক্যাপ্টেনসহ ৬ জনের মৃত্যু
আন্তর্জাতিক স্লাইডার

কানাডার নৌবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, তিন ক্যাপ্টেনসহ ৬ জনের মৃত্যু

By জুমবাংলা নিউজ ডেস্কMay 2, 2020Updated:May 2, 20201 Min Read
কানাডার নৌবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, তিন ক্যাপ্টেনসহ ৬ জনের মৃত্যু
ছবি সংগৃহীত
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ন্যাটো জোটের হয়ে কানাডার নৌবাহিনীর একটি হেলিকপ্টার মহড়া চলাকালীন অবস্থায় বিধ্বস্ত হয়েছে। গ্রিক একটি দ্বীপে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর ছয় ক্রু সদস্য মারা গেছেন বলে জানিয়েছে কানাডার সামরিক বাহিনী। তবে তাদের মধ্যে পাঁচজনেরই মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, হেলিকপ্টারে থাকা ষষ্ট এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি হলেন সাব-লেফটেন্যান্ট আব্বিগালি কোব্রো। তবে সিক্রোস্কি সিএইচ-৮ সাইক্লোন নামের ওই হেলিকপ্টারটি কেন বিধ্বস্ত হয়েছে সে সম্পর্কে এখনো নিশ্চিত করে কিছু জানা যায়নি।

ন্যাটো জোটের পক্ষে আইওনিয়ান সাগরে মোতায়েন কানাডার সামরিক বাহিনীর একটি বিমানবাহী রণতরি থেকে গত বুধবার ওই হেলিকপ্টারটি মহড়া শুরু করে। গ্রিসের পশ্চিমাঞ্চলে অর্থাৎ আইওনিয়ান সাগরে অবস্থিত কেফালোনিয়া নামক দ্বীপে হেলিকপ্টারটি বিধ্বস্ত হলে সেখানে থাকা সব ক্রু সদস্য মারা যান।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ‘কানাডিয়ান সশস্ত্র বাহিনীর ছয় সদস্যের মুত্যুতে সকল কানাডিয়ান যে শোক জানাচ্ছে আমি তার সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। তাদের সবাই ছিলেন এক একজন নায়ক। তাদের প্রত্যেকের রেখে যাওয়া শূন্যস্থান আর কখনোই পূরণ করা যাবে না।’

কানাডা বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছ, হেলিকপ্টারে থাকা ছয় জনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। নিহত বাকি পাঁচজনের মধ্যে তিনজন ছিলেন ক্যাপ্টেন। এছাড়া একজন ছিলেন সাব-লেফটেন্যান্ট এবং একজন মাস্টার-কর্পোরাল।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

June 22, 2026
Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

June 22, 2026
Army

৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

June 22, 2026

Latest News

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Army

৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

PM

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার অনুরোধ তারেক রহমানের

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa