Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ কাপাসিয়ায় ইতিহাস ছুঁয়ে দেখতে প্রত্নতাত্ত্বিক খনন
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

কাপাসিয়ায় ইতিহাস ছুঁয়ে দেখতে প্রত্নতাত্ত্বিক খনন

By rskaligonjnewsDecember 28, 20232 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: ইতিহাসের পাতায় গল্প আছে, রানি ভবানী বানিয়া রাজাদের শেষ বংশধর ছিলেন। তাঁর দরদরিয়া দুর্গ ছিল গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের দরদরিয়া গ্রামে, বানার নদের পারে। দুই দশক আগেও সেখানে দুর্গের ধ্বংসাবশেষ ভালোভাবে দৃশ্যমান ছিল। ক্রমান্বয়ে দৃশ্যমান ধ্বংসাবশেষ সব বিলীন হয়ে যায়।

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: ইতিহাসের পাতায় গল্প আছে, রানি ভবানী বানিয়া রাজাদের শেষ বংশধর ছিলেন। তাঁর দরদরিয়া দুর্গ ছিল গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের দরদরিয়া গ্রামে, বানার নদের পারে। দুই দশক আগেও সেখানে দুর্গের ধ্বংসাবশেষ ভালোভাবে দৃশ্যমান ছিল। ক্রমান্বয়ে দৃশ্যমান ধ্বংসাবশেষ সব বিলীন হয়ে যায়। দরদরিয়া দুর্গের ইতিহাসের গল্পগুলো মানুষের মুখে মুখে। তবে সেই ইতিহাসের অস্তিত্ব ছুঁয়ে দেখতে এবার সেখানে শুরু হয়েছে বড় পরিসরে প্রত্নতাত্ত্বিক খননকাজ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান খননকাজ শুরু করেছেন। তাঁর সঙ্গে কাজ করছেন বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী। সামনে আরও অনেকেই এই কাজে যুক্ত হবেন। নিজস্ব অর্থায়নে এই খননকাজ শুরু করেছেন সুফি মোস্তাফিজুর রহমান। খননকাজ দেখতে যান স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন (রিমি)। তিনি খননকাজের খবরে ভিড় জমানো স্থানীয় বাসিন্দাদের খননকাজের গুরুত্ব, প্রয়োজনীয়তা ও সম্ভাবনার বিষয়ে বলেন। খননের স্থানে গিয়ে দেখা যায়, নিভৃত পল্লির নির্জন একটি এলাকায় উৎসুক মানুষের ভিড়। নির্দিষ্ট একটি স্থানকে চিহ্নিত করে দড়ি দিয়ে বেষ্টনী দেওয়া হয়েছে। বেষ্টনীর আওতায় থাকা চিহ্নিত স্থানে সতর্কতার সঙ্গে খননকাজ করছেন কয়েকজন কর্মী। পাশেই সদ্য কেটে নেওয়া ধানখেতে অস্থায়ী তাঁবু স্থাপন করা হয়েছে। দরদরিয়া গ্রামের স্থানীয় বাসিন্দা মো. আবুল কাশেম বলেন, ‘বাপ–দাদার কাছ থেকে আমরা এই এলাকার ইতিহাসের রানি ভবানীর দুর্গের গল্প শুনেছি। নতুন করে এই উদ্যোগে হয়তো আরও নতুন অনেক তথ্য জানতে পারব।’ অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমি আপাতত নিজ অর্থায়নে খননকাজ শুরু করেছি। ছয় মাস আগে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে অর্থায়নের জন্য আবেদন করেছি। এখনো সাড়া পাইনি। হয়তো তারা অর্থায়ন করবে। কারণ, এ ধরনের খননকাজ নিজস্ব অর্থায়নে করা খুবই কঠিন।

Advertisement

দরদরিয়া দুর্গের ইতিহাসের গল্পগুলো মানুষের মুখে মুখে। তবে সেই ইতিহাসের অস্তিত্ব ছুঁয়ে দেখতে এবার সেখানে শুরু হয়েছে বড় পরিসরে প্রত্নতাত্ত্বিক খননকাজ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান খননকাজ শুরু করেছেন। তাঁর সঙ্গে কাজ করছেন বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী। সামনে আরও অনেকেই এই কাজে যুক্ত হবেন। নিজস্ব অর্থায়নে এই খননকাজ শুরু করেছেন সুফি মোস্তাফিজুর রহমান।

খননকাজ দেখতে যান স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন (রিমি)। তিনি খননকাজের খবরে ভিড় জমানো স্থানীয় বাসিন্দাদের খননকাজের গুরুত্ব, প্রয়োজনীয়তা ও সম্ভাবনার বিষয়ে বলেন।

খননের স্থানে গিয়ে দেখা যায়, নিভৃত পল্লির নির্জন একটি এলাকায় উৎসুক মানুষের ভিড়। নির্দিষ্ট একটি স্থানকে চিহ্নিত করে দড়ি দিয়ে বেষ্টনী দেওয়া হয়েছে। বেষ্টনীর আওতায় থাকা চিহ্নিত স্থানে সতর্কতার সঙ্গে খননকাজ করছেন কয়েকজন কর্মী। পাশেই সদ্য কেটে নেওয়া ধানখেতে অস্থায়ী তাঁবু স্থাপন করা হয়েছে।

দরদরিয়া গ্রামের স্থানীয় বাসিন্দা মো. আবুল কাশেম বলেন, ‘বাপ–দাদার কাছ থেকে আমরা এই এলাকার ইতিহাসের রানি ভবানীর দুর্গের গল্প শুনেছি। নতুন করে এই উদ্যোগে হয়তো আরও নতুন অনেক তথ্য জানতে পারব।’

অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমি আপাতত নিজ অর্থায়নে খননকাজ শুরু করেছি। ছয় মাস আগে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে অর্থায়নের জন্য আবেদন করেছি। এখনো সাড়া পাইনি। হয়তো তারা অর্থায়ন করবে। কারণ, এ ধরনের খননকাজ নিজস্ব অর্থায়নে করা খুবই কঠিন।

গাজীপুরে তুলা ভর্তি চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
শিশু সন্তান

রেস্টুরেন্টে ভুলে শিশু সন্তান ফেলে যায় পাকিস্তানি পরিবার, পরে ফেরত

June 27, 2026
তরুণ-তরুণী চাকরি

প্রথম চাকরি মেলায় দুই শতাধিক তরুণ-তরুণী চাকরি পেলেন

June 27, 2026
ডাকাত

পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য গ্রেফতার

June 27, 2026

Latest News

শিশু সন্তান

রেস্টুরেন্টে ভুলে শিশু সন্তান ফেলে যায় পাকিস্তানি পরিবার, পরে ফেরত

তরুণ-তরুণী চাকরি

প্রথম চাকরি মেলায় দুই শতাধিক তরুণ-তরুণী চাকরি পেলেন

ডাকাত

পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য গ্রেফতার

মিছিল

ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৬

গ্রেফতার

মাগুরায় ইয়াবাসহ গ্রেফতার ফায়ার সার্ভিস কর্মী

Gas

সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু

স্কুলছাত্র

‘স্কুলছাত্র গুলি খাবে, তারপরও আপনি ওসি থাকবেন, এটা হয় না’

ভাই-ভাবি গ্রেপ্তার

বাড়িতে ডেকে নিয়ে অন্তঃসত্ত্বা বোনকে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার

বিএনপি কর্মী

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএনপি কর্মী

Train

ট্রেনের ইঞ্জিনে মিলল ১৬ কেজি গাঁজা, চালক আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa