Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ কাপাসিয়ায় বিএনপি ও যুবলীগ নেতার বিচারের দাবিতে ঝাড়ু মিছিল
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

কাপাসিয়ায় বিএনপি ও যুবলীগ নেতার বিচারের দাবিতে ঝাড়ু মিছিল

By rskaligonjnewsAugust 18, 20242 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতির বিচারের দাবিতে ঝাড়ু মিছিল করেছে অর্ধশতাধিক নারী। রোববার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার সাফইশ্রী ইউনিয়ন থেকে ঝাড়ু মিছিল নিয়ে তারা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

কাপাসিয়ায় বিএনপি ও যুবলীগ নেতার বিচারের দাবিতে ঝাড়ু মিছিল

Advertisement

অভিযুক্তরা হলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি তরগাঁও গ্রামের মৃত সফিউদ্দিন আহমেদ ওরফে সাবু চেয়ারম্যানের ছেলে জামাল উদ্দিন আহমেদ (৬০) ও উপজেলা যুবলীগের সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলার রাউৎকোনা গ্রামের মৃত সাহেব আলী মুক্তারের ছেলে সাখাওয়াত হোসেন।

ঝাড়ু মিছিলে নেতৃত্বদানকারী বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কাপাসিয়া উপজেলা শাখার সভাপতি জান্নাতুল ফেরদৌস জানান, শনিবার (১৭ আগস্ট) দুপুরে তরগাঁও গ্রামের এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে মামলার পর পুলিশ জামাল উদ্দিন আহমেদকে গ্রেফতার করে আদালতে পাঠায়।

অপরদিকে ২০২২ সালের ৩১ আগস্ট কিশোরী গৃহকর্মীকে ধর্ষণ ও সন্তান প্রসবের ঘটনায় ভুক্তভোগী ওই কিশোরীর বাবা বাদী হয়ে গাজীপুরের নারী ও শিশু নির্যাতন আদালতে মামলা করেন। মামলায় কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা যুবলীগের সভাপতি সাখাওয়াত হোসেন প্রধানকে সন্তানের বাবা দাবি করে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে আনেন।

মামলায় উল্লেখ রয়েছে, সাখাওয়াত হোসেন তার স্ত্রীর অনুপস্থিতিতে কিশোরী গৃহকর্মীকে প্রায়ই ধর্ষণ করতেন। ওই মামলায় সন্তানের বাবা দাবি করে তার বিরুদ্ধে ধর্ষণ ও অপহরণের অভিযোগে আনেন। পরে চেয়ারম্যান গৃহকর্মী কিশোরী অন্তঃসত্ত্বা হলে তাকে বাড়ি থেকে বের করে দেয়। পরে কিশোরীকে উপজেলার তরগাঁও খেয়াঘাট সংলগ্ন এক বাসায় তুলে দেন।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া জানান, রোববার দুপুরে জামাল উদ্দিন আহমেদকে গাজীপুর আদালতে তুললে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার আসামি মনিরুল জামিনে মুক্ত

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

July 7, 2026
মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

July 7, 2026
জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

July 7, 2026

Latest News

সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

Student

পরীক্ষার খাতায় শিক্ষককে ‘আব্বু’ ডেকে নম্বর চাইলেন শিক্ষার্থী

Bandarban

ভারী বর্ষণ, বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

স্ত্রীকে শাবল দিয়ে হত্যা

পাশের ঘরে ঘুমাতে বলায় স্ত্রীকে শাবল দিয়ে হত্যা, মামলা

Shaturia Thana

গৃহবধূর ঝুলন্ত মরদেহের পাশে পড়ে ছিল রক্তমাখা বটি, স্বামী আটক

PM

জননিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীকে প্রধানমন্ত্রীর আহ্বান

Ghior thana

পিস ফলের লোভ দেখিয়ে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ

৪ ভাই গ্রেপ্তার

মায়ের ‘ধর্ষককে’ হত্যার ঘটনায় ৪ ভাই গ্রেপ্তার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa