নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের কামারগাঁও গ্রামে লেজ-পায়ুপথবিহীন এক চোখের গরুর বাছুরের জন্ম হয়েছে।

কাপাসিয়ায় লেজ-পায়ুপথ বিহীন এক চোখের বাছুরের জন্ম!

Advertisement

ঘটনাটি জানাজানির পর থেকে বাছুরটি এক নজর দেখতে উৎসুক জনতার ভিড় জমেছে বাছুরের মালিক মোহাম্মদ আলীর (৬৩) বাড়িতে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে কামারগাঁও গ্রামের মোহাম্মদ আলীর (আশু) বাড়িতে গিয়ে দেখা গেছে, লেজ-পায়ুপথবিহীন এক চোখা ব্যতিক্রম আকৃতির গরুর বাছুরটি বাড়ির আঙিনার মাটিতে শুয়ে আছে। বাছুরটির চার পায়ের মধ্যে পিছনের বাম পায়ে ত্রুটি রয়েছে ও দুই কানসহ অন্যান্য শারীরিক গঠন স্বাভাবিক থাকলেও নেই লেজ-পায়ুপথ ও এক চোখ। বাড়িতে উৎসুক জনতার ভিড় দেখা গেছে।

তবে বাছুরের মালিক মোহাম্মদ আলী (আশু) মা গরু থেকে দুধ সংগ্রহ করে বোতলে ভরে বাছুরকে খাওয়াতে দেখা গেছে।

বাছুরের মালিক মোহাম্মদ আলীর (আশু) বলেন, গরুটি সোমবার (১১ ডিসেম্বর) সকালে প্রসব ব্যথা উঠার কিছুক্ষণ পরেই স্বাভাবিক নিয়মে একটি বাছুর জন্ম দেয়। হালকা বাদামি রংয়ের জন্ম নেওয়া বাছুরটির শারীরিক আকার আকৃতি স্বাভাবিক থাকলেও বাছুরটির লেজ-পায়ুপথ নেই, তাছাড়া দু’চোখের মধ্যে রয়েছে একটি মাত্র চোখ।

এ বিষয়ে মনোহরদী উপজেলা উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: সেলিম মিয়া বলেন,
এটি একটি ব্যতিক্রম ঘটনা। মানুষের ক্ষেত্রেও যেমন প্রতিবন্ধী শিশু জন্ম নিয়ে থাকে, তেমনি গাভীর বাছুরটির ক্ষেত্রেও এমন ঘটনা ঘটেছে।

তিনি আরো বলেন, সার্জারির মাধ্যমে পায়ুপথ তৈরি করে দেয়া হয়েছে। বাছুরটি এখনও বেঁচে আছে, তবে বাঁচা- মরা উপর ওয়ালার হাতে।

গ্যাস ট্যাবলেট দিয়ে মারা হলো ৪০০ মুরগী

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google