Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ কাপাসিয়ার ৬শ বছরের পুরনো ‌শাহী মসজিদ
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

কাপাসিয়ার ৬শ বছরের পুরনো ‌শাহী মসজিদ

By rskaligonjnewsOctober 6, 20232 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:  প্রতি শুক্রবার মানুষের সমাগমে মুখরিত হয়ে ওঠে একটি মসজিদ। এখানে মানত করলে তা পূরণ হয় বলে জনশ্রুতিও রয়েছে। ফলে জুমা’র দিনে অনেকেই হাঁস-মুরগি ও ছাগল দান করেন এই মসজিদটিতে। দূর-দূরান্ত থেকে ৬০০ বছরের পুরাতন মোঘল আমলে নির্মিত ‘শাহী মসজিদ’ দেখতে প্রচুর মানুষের সমাগমও ঘটে।

কাপাসিয়ার ৬শ বছরের পুরনো ‌শাহী মসজিদ

Advertisement
গাজীপুরের কাপাসিয়া উপজেলার সুলতানপুরে অবস্থিত ৬০০ বছরের পুরাতন এই ‘শাহী মসজিদ’। মসজিদটি দেখতে ও নামাজ পড়তে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন ধর্মপ্রাণ মুসল্লিরা। তবে আধুনিকতার ছোঁয়ায় মোঘল আমলের অন্যতম এই নিদর্শনটি তার নিজস্ব রূপ হারিয়ে ফেলেছে। মসজিদটিতে আধুনিক রূপ দিতে গিয়ে ঢাকা পড়ে গেছে প্রাচীন নিদর্শনের মূল গম্বুজটি।

সুলতানপুর দরগাপাড়া শাহী মসজিদটি কাপাসিয়া উপজেলা শহর থেকে ২০ কিলোমিটার উত্তরে টোক সুলতানপুর গ্রামে অবস্থিত।

জনশ্রুতি আছে, ইসলাম প্রচারের জন্য গাজীপুরে এসেছিলেন ৩৬০ জন আউলিয়া। যাদের মধ্যে ১৩১তম ছিলেন শাহ সুলতান। তার নামেই এই গ্রামের নাম হয় সুলতানপুর।

ঐতিহাসিক তথ্যমতে, মোঘল সম্রাট আকবরের শাসনামলে ঈশা খাঁ ও মানসিংহের মধ্যকার যুদ্ধের সময় নির্মাণ করা হয় এই শাহী মসজিদ। মসজিদের গায়ে অস্পষ্টভাবে খোদাই করে লেখা রয়েছে ১৩৪৬। এই মসজিদটি ১৯৮৭ সালে সম্প্রসারণ করা হয়। মসজিদটিতে একসঙ্গে পাঁচ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন।

এই মসজিদের সঙ্গে আছে সুলতানিয়া হাফিজিয়া এতিমখানা মাদরাসা। এই মাদরাসায় দেড়শ শিক্ষার্থী পড়ালেখা করছে বিনামূল্যে। শুধু তাই নয়, মসজিদের পাশে একটি জায়গায় কবরস্থান তৈরি হয়েছে হতদরিদ্র মানুষের জন্য।

মসজিদটি দেখতে এবং নামাজ পড়তে আসা মুসল্লিরা জানান, মোগল আমলের তৈরি মসজিদটি আমাদের দেশের অন্যতম একটি ঐতিহ্য। কিন্তু সেই ঐতিহ্য এখন আধুনিক স্থাপনার কারণে দেখা যায় না। মানুষ যে কারণে মূলত দূর দূরন্ত থেকে আসেন তার কিছুই দেখা যায় না৷ লোকমুখে প্রচলিত এই মসজিদে শুক্রবার জুমা’র দিনে অনেকেই হাঁস-মুরগি ও ছাগল দান করেন। তবে ভেতরে প্রবেশ করে মূল শাহী মসজিদের অংশটুকু দেখে প্রাণ জুড়িয়ে যায়।

মসজিদের সভাপতি মাহমুদুল আলম বলেন, মসজিদটি অনেক ছোট ছিল। সেখানে নামাজ পড়তে পারতেন ৪০/৪৫ জন। বর্তমানে ৫-৬ হাজার মুসল্লির আগমন ঘটে। যার কারণে মসজিদটি সংস্কার করা হয়েছে। তবে আমরা মসজিদের মূল ভবনটি ঠিক রেখেছি। মূল ভবনের বিভিন্ন যায়গায় প্লাস্টার খুলে পড়ে যাচ্ছিল। সংস্কার না করলে ভেঙে যেতো।

টঙ্গীতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
Shaturia

মা-হারা শিশুকে পিটিয়ে হাত ভাঙলেন মাদ্রাসা শিক্ষক

July 13, 2026
বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

প্রেমের সম্পর্কে হত্যা, ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

July 13, 2026
পরীক্ষা দিল শিক্ষার্থীরা

ছাতা মাথায় পরীক্ষা দিল শিক্ষার্থীরা, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা

July 13, 2026

Latest News

Shaturia

মা-হারা শিশুকে পিটিয়ে হাত ভাঙলেন মাদ্রাসা শিক্ষক

বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

প্রেমের সম্পর্কে হত্যা, ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

পরীক্ষা দিল শিক্ষার্থীরা

ছাতা মাথায় পরীক্ষা দিল শিক্ষার্থীরা, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা

স্বামীর যাবজ্জীবন

স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

Money

এশিয়ার সর্ববৃহৎ রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস মানি লন্ডারিং মামলায় রিমান্ডে

Lash

রাতে খেয়ে ঘুমিয়েছিলেন দম্পতি, সকালে মিললো জোড়া লাশ!

জার্সি বদল

‘হতাশ’ একনিষ্ঠ ব্রাজিল ভক্তের দুধ দিয়ে গোসল করে জার্সি বদল

বন্যা পরিস্থিতি

সিলেট–সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি নিয়ে শঙ্কার কথা জানাল সতর্কীকরণ কেন্দ্র

তিন যমজ বোন

কুড়িগ্রামে তিন যমজ বোন পেলেন ট্যালেন্টপুলে বৃত্তি

ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa