Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ কাপাসিয়ায় অটোরিকশা ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
ঢাকা বিভাগীয় সংবাদ

কাপাসিয়ায় অটোরিকশা ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

By rskaligonjnewsAugust 31, 20201 Min Read

কাপাসিয়ায় অটোরিকশা ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কাপাসিয়ায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিপন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। তারা মোটরসাইকেলে করে এক আত্মীয়ের জানাজায় শরিক হতে গাজীপুর থেকে কিশোরগঞ্জের ভৈরবে যাচ্ছিলেন।

সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলার তরগাঁও ইউনিয়নের ধলাগড় ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন মাদারীপুরের কালকিনি থানার কয়রা এলাকার মাহবুব হোসেনের ছেলে। তিনি গাজীপুর নগরের গাছা থানার কোমারজুরি মোড় এলাকায় পরিবার নিয়ে ভাড়া থেকে স্যানিটারি মিস্ত্রির কাজ করতেন।

কাপাসিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মিনহাজ উদ্দীন জানান, সকাল সাড়ে ৮টার দিকে কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কের ওই স্থানে একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক রিপন ঘটনাস্থলেই মারা যান। এ সময় মোটরসাইকেলের পেছনে বসা হামিদ (৩২) গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

স্বজনদের বরাত দিয়ে এসআই মিনহাজ উদ্দীন জানান, মোটরসাইকেলে করে কিশোরগঞ্জের ভৈরবে এক আত্মীয়ের জানাজায় শরিক হতে গাজীপুর থেকে রওনা দিয়েছিলেন হতাহতরা। পথে সড়ক দুর্ঘটনায় একজন মারা যান। একজন গুরুতর আহত হন।

তিনি আরও জানান, স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa