Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ কাপাসিয়ায় একই পরিবারের ছয়জনের ইসলাম গ্রহণ
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

কাপাসিয়ায় একই পরিবারের ছয়জনের ইসলাম গ্রহণ

By rskaligonjnewsNovember 2, 20192 Mins Read

gazipur1

Advertisement

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ায় হিন্দু সম্প্রদায়ের একই পরিবারের ছয়জন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। গতকাল শুক্রবার জুমার নামাজের পর উপজেলার সিংহশ্রী ইউনিয়নের কুলগঙ্গা গ্রামের ওই ছয়জন আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

এরা হলেন- উপজেলার সিংহশ্রী ইউনিয়নের কুলগঙ্গা গ্রামের অনিল চন্দ্র দাস (৭০), তার স্ত্রী শ্রীমতি রুনুবালা দাস (৬৫), ছেলে ঝন্টু দাস (৪০), ঝন্টু দাসের স্ত্রী শ্রীমতি লতা রানী দাস (৩৫), তাদের ছেলে জয়ন্ত দাস (১০) ও সৌরভ দাস (৭)।

ইসলাম গ্রহণের পর অনিল চন্দ্র দাসের নতুন নাম রাখা হয় মো. আতিকুল্লাহ, রুনুবালা দাসের নাম মোছা. রাবেয়া খাতুন, শ্রী ঝন্টু দাসের নাম মো. জাহাঙ্গীর আলম জসিম, লতা রানী দাসের নাম আয়শা খাতুন, শ্রী জয়ন্ত দাসের নাম মো. জাবের আহমেদ ও শ্রী সৌরভ দাসের নাম মো. আসাদ উল্লাহ রাখা হয়।

সিংহশ্রী ইউনিয়নের চেয়ারম্যান আশ্রাফ উদ্দিন খান আল আমিন জানান, শুক্রবার জুমার নামাজের সময় কুলগঙ্গা মসজিদে এসে শত শত মুসল্লির সামনে প্রথমে ওই পরিবারের তিন সদস্য ঝন্টু দাস, জয়ন্ত দাস ও সৌরভ দাস স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেন। মসজিদের ইমাম নুর মোহাম্মদ ও মাওলানা আব্দুর রহিম কালেমা পড়িয়ে তাদের ইসলাম ধর্ম গ্রহণ করান এবং পূর্বের নাম পরিবর্তন করে নতুন ইসলামি রাখেন।

পরে নওমুসলিমরা খুতবা শুনেন এবং জুমার নামাজ আদায় করেন। জুমার নামাজ শেষে ঝন্টু দাস (নতুন নাম মো. জাহাঙ্গীর আলম জসিম) মসজিদের ইমামকে সঙ্গে নিয়ে তাদের বাড়িতে গিয়ে মা-বাবা ও স্ত্রীসহ স্বপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

এ বিষয়ে নওমুসলিম মো. জাহাঙ্গীর আলম জসিম ও তার বাবা আতিকুল্লাহ বলেন, আমরা স্বেচ্ছায় শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করেছি। আমাদেরকে কেউ চাপ দিয়ে ধর্মান্তরিত করেনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

July 12, 2026
CLG

দুলারহাট মডেল কলেজ আইসিটি পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়

July 12, 2026
Imam

মসজিদে আজান দেওয়ার সময় প্রাণ গেল ইমামের

July 12, 2026

Latest News

ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

CLG

দুলারহাট মডেল কলেজ আইসিটি পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়

Imam

মসজিদে আজান দেওয়ার সময় প্রাণ গেল ইমামের

Manikganj

দুঃসময়ে খোঁজ নেননি সিনিয়র নেতারা, মানিকগঞ্জে আ. লীগ তৃণমূলে ক্ষোভ

Girls

মেয়েকে হত্যা করে বস্তাবন্দী লাশ সড়কে ফেলে দেন মা

Chattagram

হঠাৎ বন‍্যায় চট্টগ্রামে মৎস্য-কৃষিখাতে শতকোটি টাকা ক্ষতির আশঙ্কা

Rangamati

পাহাড়ি ঢলে সেতু ধসে রাঙ্গামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

Ma

পাঁচ বছরের সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিলেন মা

বন্দী

খুলনা জেলা কারাগারের দেওয়াল টপকে পালিয়েছে এক বন্দী

নদের দুটি বাঁধ

খোয়াই নদের দুটি বাঁধ ভেঙে হবিগঞ্জে অন্তত ২০ গ্রাম প্লাবিত

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa