Advertisement
Advertisement
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কাপাসিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
এরা হচ্ছে- স্থানীয় জাহিদুল ইসলামের ছেলে সানি (৯) এবং ইব্রাহিমের ছেলে স্বাধীন (১০)। সানি একটি হেফজখানার এবং স্বাধীন জে বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের বানারহাওলা (দাউরা) এলাকার পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি ও স্থানীয়রা জানান, সানি ও স্বাধীন প্রতিবেশী। দুপুর ১২ টার দিকে তারা খেলাধুলা করতে বের হয়। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফিরলে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে দুই জনের মৃতদেহ পাওয়া যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



