Advertisement

নিজস্ব প্রতিবেদ, গাজীপুর : গাজীপুরের কাপাসিয়ায় পূর্ব শত্রুতার জেরে এক বিয়ে বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় বরের বাবা ও ভাইকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় শনিবার বরের মা নাছিমা বেগম কাপাসিয়া থানায় অভিযোগ করেছেন।

অপরদিকে অভিযুক্তের মা মোমেলা খাতুনও বাদী হয়ে মারামারি ও ঘর ভাঙচুরের অভিযোগ এনে একই থানায় পাল্টা মামলা করেছেন।

বরের আহত বাবা আহাম্মদ আলী (৫৬) এবং ভাই মো. নাঈমকে (২৬) শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাজীপুরের কাপাসিয়া বাজারের বানারহাওলা গ্রামের বাসিন্দা বরের মা নাছিমা বেগম জানান, শুক্রবার তার বড় ছেলে ফ্রান্স প্রবাসী নাজমুল হাসানের বিয়ের দিন ছিল। এদিন দুপুরে শুধু তার (স্বামীর বড় বোন) ননাসকে বাড়িতে রেখে সকলে নরসিংদীর পলাশের চরসিন্দুর এলাকায় কনের বাড়িতে বরযাত্রী যান সবাই। রাত ৯টার দিকে বাড়িতে ফিরে এসে তারা দেখতে পান প্রতিবেশী আফাজ উদ্দিন গং তাদের বসত ঘরের পাশে সীমানা প্রাচীর ও ঘর তৈরি করেছে।

অভিযোগ করে তিনি জানান, বিষয়টি জানতে তার স্বামী আহাম্মদ আলী প্রতিবেশী আফাজ উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি দলবল নিয়ে বিয়ে বাড়িতে গিয়ে তার স্বামীর ওপর হামলা চালান। পরে তার মেজ ছেলে নাঈম তাকে রক্ষা করতে গেলে তার ওপরও ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে হামলা চালান তারা। এতে স্বামী আহম্মদ আলী ও ছেলে নাঈম আহত হন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google