Advertisement

নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কাপাসিয়ায় ছোয়া এগ্রো প্রোডাক্ট নামের একটি ফিড মিলের শ্রমিক করোনায় আক্রান্ত হয়েছেন। এ ঘটনার পর ওই কারখানার শতাধিক শ্রমিক ও আশপাশের কয়েকটি পরিবারসহ পুরো এলাকা লকডাউন করা হয়েছে বলে নিশ্চিত করেন জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম।

তিনি জানান, ওই পোল্ট্রি কারখানার শ্রমিক গত শনিবার থেকে জ্বর, সর্দি ও ঠান্ডাজনিত রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে তার উপসর্গ বেড়ে যাওয়ায় স্বজনরা তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়। পরে শুক্রবার তার পরীক্ষার ফলাফল পজিটিভ আসলে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরো বলেন, শ্রমিক করোনা আক্রান্তের পর কারখানা ও আশপাশের কয়েকটি বাড়িসহ পুরো এলাকা লকডাউন করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google