Advertisement

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন।

বুধবার বিকেলে উপজেলার বারিষাব ইউনিয়নের চালারবাজার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সিএনজি যাত্রী বলে জানা যায়।

নিহতরা হলেন কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের গাওরার গ্রামের শামসুল হক কাজীর স্ত্রী হেনা আক্তার (৩১) ও তার মেয়ে মানছুরা আক্তার (১০) এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী এলাকার জগদীশ চন্দ্র বর্মনের ছেলে জীবন চন্দ্র বর্মন (৪০)।

আহতরা হলেন বারিষাব ইউনিয়নের চেংনা গ্রামের নূরুল ইসলামের স্ত্রী সাবানী বেগম এবং নিহত জীবন চন্দ্র বর্মনের ভাগনি রীয়া বর্মন।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ও স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে চালারবাজার মোড় এলাকায় কাপাসিয়ার খিরাটিগামী সম্রাট পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই ৩ জন নিহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google