Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায়  বিমান বাহিনীর জেনারেটার অপারেটার  মোহাম্মদ ইয়াসিন (৫০) ঘটনাস্থলে নিহত হয়েছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলা উত্তর খামের  মুহিউস্ সুন্নাহ মাদরাসা ও এতিমখানা সামনে এ দুর্ঘটনা হয়।

স্থানীয়রা  দেখতে পায়  রাস্তার পাশে মোটরসাইকেল পড়ে আছে। রাস্তার পাশে নিচে হেলমেট পরিহিত অবস্থায় একজন লোক দেখা যায় পানিতে ভাসতেছে। এলাকাবাসী থানায় খবর দিলে কাপাসিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।
নিহত মোহাম্মদ ইয়াসিনের ভাতিজা আসাদুজ্জামান বলেন, আমার চাচা প্রায় ৩০ বছর যাবত বিমান বাহিনীতে চাকরি করেন বাড়ি থেকে আসা যাওয়া করে। চাচার  স্ত্রী,  এক ছেলে, দুই মেয়ে রেখে গেছেন।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মো.রফিকুল ইসলাম জানান, বিমান বাহিনী জেনারেটার অপারেটর মোহাম্মদ ইয়াসিন বাড়ি থেকে অফিসে যাওয়ার পথে এ দুর্ঘটনা হয়।প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অথবা বিপরীত দিক থেকে আসা অজ্ঞাতনামা পরিবহনের ধাক্কায় সকালের দিকে তার মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ পাঠানো হয়েছে।
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google