Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home বিভাগীয় সংবাদ কাফনের কাপড় জড়িয়ে তিন বোনের অনশন, বাড়ি তৈরি করে দেওয়ার আশ্বাস এসপির
বরিশাল বিভাগীয় সংবাদ

কাফনের কাপড় জড়িয়ে তিন বোনের অনশন, বাড়ি তৈরি করে দেওয়ার আশ্বাস এসপির

By Saiful Islamফেব্রুয়ারি 23, 20222 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : বরগুনায় দখল হয়ে যাওয়া জমিজমা ও বসতঘর ফিরে পেতে কাফনের কাপড় গায়ে জড়িয়ে আমরণ অনশনে বসেছেন তিন বোন। বসতঘর ও জমি ফিরে না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

বুধবার সকালে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অনশনে বসেন তিন বোন। তারা হলেন- বরগুনার বামনা উপজেলার গোলাঘাটা গ্রামের মৃত আবদুর রশীদের মেয়ে রুবি আক্তার (২৭), জেসমিন আক্তার (১৮) ও মোসা. রোজিনা (১৬)।

জানা গেছে, মা-বাবা মারা যাওয়ার পর ছোট দুই বোনকে নিয়ে চট্টগ্রামে চলে যান রুবি। সেখানে একটি পোশাক কারখানায় চাকরি করে দুই বোনকে লেখাপড়া করান। এর কয়েক বছর পর ২০১৯ সালে নিজ বাড়িতে ফিরে দেখেন তাদের পৈতৃক সম্পত্তি দখল করে নিয়েছেন এলাকার প্রভাবশালীরা। এমনকি তাদেরকে বসতঘর থেকেও বের করে দেয়া হয়। এরপর থেকে মানবেতর জীবনযাপন করছেন তারা।

বড় বোন রুবি আক্তার বলেন, মা-বাবা মারা যাওয়ার পর একমাত্র ভাইও মারা যায়। আমার ছোট বোনেরা দূরসম্পর্কের আত্মীয়ের বাসায় থেকে লেখাপড়া করতো। তিন বছর আগে আমি বাড়িতে এসে দেখি আমাদের বাবার সব সম্পত্তি আমার চাচারা এলাকার প্রভাবশালীদের যোগসাজশে দখল করে নিয়েছে। আমরা জমি বুঝে পেতে চাইলে তারা বলেন, আমাদের জমি নাকি নিলামে কিনে নিয়েছেন। পরে উপজেলা ভূমি অফিসে গিয়ে জানতে পারি এই জমির কোনো নিলাম হয়নি।

তিনি আরও বলেন, বিষয়টি ইউএনও, উপজেলা চেয়ারম্যান ও ডিসিকে জানালেও তারা আমাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি। তাই বাধ্য হয়ে অনশনে বসতে হয়েছে। আমাদের দাবি আদায়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন চলবে।

বরগুনার জেলা প্রশাসক (ডিসি) হাবিবুর রহমান বলেন, আমি তাদেরকে আমার অফিসে ডাকলেও তারা আসেনি। পরে আমি নিজে গিয়ে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। কিন্তু তারা আমার সঙ্গে কথা বলতে রাজি হয়নি। তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায়।

তবে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনশনকৃত তিন বোনের অনশন ভাঙিয়ে বুধবার বিকেল ৪টার দিকে বামনা উপজেলার গোলাঘাট বাড়িতে যান বরগুনার পুলিশ সুপার মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক। তিনি গিয়ে তাদের অসহায়ত্বের কথা শুনে নিজ উদ্যোগে বাড়ি তৈরি করার আশ্বাস দিয়েছেন।

৩ দিন ধরে স্বামীর সমাধির পাশে বসে আছেন শোকে পাথর স্ত্রী

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at ZoomBangla iNews with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
চাঁদা নেওয়া

ব্যবসায়ীর কাছ থেকে ১ কোটি ৭০ লাখ চাঁদা নেওয়ার অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেফতার ৪

মে 20, 2026
Sohel

শিশু রামিসা ধর্ষণ-হত্যা: প্রধান আসামি সোহেলের দায় স্বীকার

মে 20, 2026
Ramisa

রামিসা হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ

মে 20, 2026
Latest News
চাঁদা নেওয়া

ব্যবসায়ীর কাছ থেকে ১ কোটি ৭০ লাখ চাঁদা নেওয়ার অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেফতার ৪

Sohel

শিশু রামিসা ধর্ষণ-হত্যা: প্রধান আসামি সোহেলের দায় স্বীকার

Ramisa

রামিসা হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ

Khaled

মানিকগঞ্জ পুলিশ লাইনের যানবাহন শাখায় কোটি টাকার অনিয়ম-লুটপাট!

আগুন

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

hizla

লঞ্চে নিয়ে তরুণীকে ধর্ষণের পর ঢাকায় রেখে পালিয়ে যায় সৌরভ

Doulatpur

প্রথম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ২ শিশুর!

লিচু

টাকা ছাড়াই খাওয়া যাচ্ছে লিচু

রাজবাড়ী

‘গরু নয় যেন জলহস্তি’— ৩৬ মণের ‘বস’কে দেখতে রাজবাড়ীতে ভিড়

প্রসূতির মৃত্যু

মাদারীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp